গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই, দাবি তথ্যমন্ত্রীর

গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই, দাবি তথ্যমন্ত্রীর

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬, আপডেট ১২:৩৭

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‌‘টেকসই গণতন্ত্রে, গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবে বিবেচনা করা যায় কিনা, সেটা নিয়ে সরকার চিন্তা করছে। বিনিয়োগকারীদের ধরে রাখার জন্য একটি ইকোসিস্টেম করতে হবে। মিডিয়া ইকোসিস্টেমকে একটি প্রতিষ্ঠানিক রূপ দিতে হবে। কিন্তু মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে। আর এরজন্য মিডিয়ায় একটা সিন্ডিকেট তৈরি হচ্ছে।

এ অবস্থা থেকে বের হতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, পুরো ব্যবস্থাকে রেগুলেশনের মধ্যে আনতে পারলে তখন স্বয়ংক্রিয়ভাবেই সাংবাদিকরা ওয়েজবোর্ডের মধ্যে চলে আসবেন, সাংবাদিকরা মর্যাদাপূর্ণ জীবন পাবেন। আমরা খুব দ্রুত টেকসই, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় দৃঢ় প্রত্যয়ী।

তথ্যমন্ত্রী দাবি করেন, বর্তমানে গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই। জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের সামনে নতুন সম্ভাবনার সুযোগ এসেছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading