ইরানের হুমকি, ট্রাকে লুকিয়ে সামরিক জেটে তুরস্ক ছাড়েন ট্রাম্প

ইরানের হুমকি, ট্রাকে লুকিয়ে সামরিক জেটে তুরস্ক ছাড়েন ট্রাম্প

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, আপডেট ১১:১৫

ইরানের হুমকির মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে তুরস্ক থেকে একটি গোপন সামরিক ফ্লাইটে যাত্রা করেন। ওই সময়ে হোয়াইট হাউস জানিয়েছিল, তিনি এয়ার ফোর্স ওয়ানে ছিলেন। তবে সোমবার (১০ আগস্ট) ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ট্রাম্প ন্যাটো শীর্ষ সম্মেলনের জন্য কাতারের উপহার দেওয়া সদ্য সংস্কার করা জেটটিতে করে আঙ্কারা গিয়েছিলেন। কিন্তু দেশ ছাড়ার সময় তিনি অপ্রত্যাশিতভাবে একটি পুরোনো এয়ার ফোর্স ওয়ান ব্যবহার করেন। এ ঘটনায় নতুন বিমানটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।

ন্যাটোতে এই সফরটি ছিল নতুন বিমানটির প্রথম আন্তর্জাতিক ভ্রমণ। এটি এমন এক সময়ে অনুষ্ঠিত হয়, যখন তুরস্কের সীমান্তবর্তী দেশ ইরানের সঙ্গে সংঘাত তীব্র হচ্ছিল।

সংশ্লিষ্ট এক মার্কিন কর্মকর্তা ও প্রেসিডেন্টের সফর সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, আঙ্কারায় ক্যামেরার সামনে ট্রাম্প পুরোনো এয়ার ফোর্স ওয়ানে ওঠার পর তাঁকে গোপনে বিমানবন্দরের একটি ক্যাটারিং ট্রাকে করে এয়ার ফোর্সের একটি ছোট সি-৩২এ বিমানে নিয়ে যাওয়া হয়।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সি-৩২এ বিমানটি রাত প্রায় ১০টা ২০ মিনিটে ব্রিটেনে পৌঁছায়। এর কয়েক মিনিট পরেই পুরোনো এয়ার ফোর্স ওয়ান ও গণমাধ্যমকর্মীরা সেখানে এসে পৌঁছান।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, তিনি ‘পুরোনো দিনের স্মৃতিচারণের জন্য’ একটি পুরোনো হালকা নীল রঙের এয়ার ফোর্স ওয়ান বিমান ব্যবহার করে আঙ্কারা থেকে ব্রিটেনের আরএএফ মিলডেনহলে যাবেন। এ সময় নতুন বিমানটি একই ঘাঁটিতে থামবে। সেখানে নিযুক্ত মার্কিন সেনাসদস্যদের বিমানটি ঘুরে দেখার সুযোগ দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তৃতীয় একটি বিমানে গোপন উড্ডয়নের বিষয়টি ফাঁস হওয়ার পর মন্তব্য জানতে চাইলে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভ চেউংয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, কাতারের দান করা জেট বিমানটিতে উচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এটি প্রেসিডেন্ট ও তাঁর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে।

তিনি বলেন, প্রেসিডেন্ট সম্প্রতি যেমনটা বলেছেন, আমেরিকার অনেক শত্রু রয়েছে, যারা তাঁকে লক্ষ্যবস্তু বানিয়েছে। আমরা সেই হুমকিগুলো মোকাবিলায় আমাদের হাতে থাকা প্রতিটি উপায় ব্যবহার করব।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে মন্তব্যের অনুরোধে পেন্টাগন তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

সূত্র: এনডিটিভি

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading