স্টিয়ারিং গিয়ারের ত্রুটি গোপন, এমভি সিএনসি ইউরেনাসকে ১ কোটি টাকা জরিমানা

স্টিয়ারিং গিয়ারের ত্রুটি গোপন, এমভি সিএনসি ইউরেনাসকে ১ কোটি টাকা জরিমানা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, আপডেট ১৪:৪৪

স্টিয়ারিং গিয়ারের ত্রুটির তথ্য গোপন করে চট্টগ্রাম বন্দরে প্রবেশের অভিযোগে এমভি সিএনসি ইউরেনাস জাহাজের মাস্টার ও শিপিং এজেন্টকে ১ কোটি টাকা জরিমানা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

সোমবার (১০ আগস্ট) জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। তবে বিষয়টি মঙ্গলবার জানাজানি হয়।

বন্দর সূত্র জানায়, গত ৩ আগস্ট বার্থিংয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরে প্রবেশের সময় আইএসএম কোড অনুযায়ী পাইলটদের কাছে দেওয়া তথ্যপত্রে জাহাজটির স্টিয়ারিং গিয়ারের ত্রুটির বিষয়টি উল্লেখ করা হয়নি। পরে জাহাজটি চ্যানেলে প্রবেশের ঠিক আগে মাস্টার পাইলটদের ত্রুটির বিষয়টি জানান। একই সঙ্গে ডিএনভি ক্লাস কর্তৃক ইস্যু করা সংশ্লিষ্ট সনদও হস্তান্তর করেন।

বন্দর কর্তৃপক্ষের মতে, জাহাজের ত্রুটি ও এর কারণে আরোপিত সীমাবদ্ধতার তথ্য গোপন করে জাহাজ পরিচালনা করায় চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা এবং নৌযান চলাচল ঝুঁকির মধ্যে পড়েছিল। এ কারণে জাহাজটির মাস্টার ও শিপিং এজেন্টের বিরুদ্ধে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া জরিমানার ওপর ১৫ শতাংশ ভ্যাট বাবদ আরও ১৫ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে জরিমানা ও ভ্যাটসহ মোট ১ কোটি ১৫ লাখ টাকা দ্রুত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তহবিলে জমা দিতে বলা হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading