সাভারে ৫ হাতবোমা উদ্ধার, আরও বোমার সন্দেহে ঘেরাও এলাকা

সাভারে ৫ হাতবোমা উদ্ধার, আরও বোমার সন্দেহে ঘেরাও এলাকা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১১ আগস্ট) ২০২৬, আপডেট ২৩:৫৫

সাভারের হেমায়েতপুর এলাকা থেকে পাঁচটি তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজনকে আটক করা হয়েছে।

পরে আটক ব্যক্তির তথ্যের ভিত্তিতে কাছের আরেকটি এলাকায় বোমা রয়েছে এই সন্দেহে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।

তবে নিরাপত্তার স্বার্থে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে হেমায়েতপুরের শ্যামপুর থেকে হাতবোমাগুলো উদ্ধার করা হয়।

“একই এলাকার শ্যামপুর সরকারি প্রাইমারি স্কুলের পিছনে আরও হাতবোমা সংরক্ষিত আছে বলে ধারণা করা হচ্ছে।”

ওসি বলেন, “স্থানটি নিরাপত্তা বেষ্টনি দিয়ে ঘিরে রাখা হয়েছে। খবর পেয়ে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল এসেছে।”

এ ঘটনার পর থেকে শ্যামপুর ও এর আশপাশের এলাকায় স্থানীয় বাসিন্দাদের মাঝে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading