ডিজনি প্লাসে দেখা যাবে ফর্মুলা-ই রেসিং কার

ডিজনি প্লাসে দেখা যাবে ফর্মুলা-ই রেসিং কার

উত্তরদক্ষিণ। বুধবার, ১২ আগস্ট, ২০২৬, আপডেট ০৮:৪০

বিশ্বজুড়ে ১৪৪টি অঞ্চলে বৈদ্যুতিক গাড়ির আন্তর্জাতিক প্রতিযোগিতা ফর্মুলা–ই সম্প্রসারের একটি চুক্তি স্বাক্ষরের কথা জানিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি। মঙ্গলবার(১১ আগস্ট) প্ল্যাটফর্মটির কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ডিজনি প্লাসে ফর্মুলা–ই সম্প্রসারের একটি দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করেছে।

পাশাপাশি যুক্তরাষ্ট্রের দর্শকরা ইএসপিএন এবং ইএসপিএন প্লাসে-এও এই প্রতিযোগিতা দেখতে পাবেন। মিডিয়া শিল্পের জন্য সরাসরি সম্প্রচারিত খেলাধুলার অনুষ্ঠানের চাহিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। কারণ এটি তরুণ দর্শকদের আকৃষ্ট এবং নিয়মিত আয়োজনের মাধ্যমে স্ট্রিমিং পরিষেবা গ্রাহকদের দীর্ঘ সময় ধরে সম্পৃক্ত রাখতে সহায়তা করে।

২০২৬-২৭ মৌসুমটিতে ১৩টি ইভেন্টের অধীনে মোট ২১টি রাউন্ড অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে জেদ্দা, অস্টিন, মায়ামি, মোনাকো ও মেক্সিকো সিটির মতো শহরগুলোতে ফর্মুলা ই-এর আসর বসবে। এই মৌসুমটি ১৮ ডিসেম্বর জেদ্দায় শুরু হয়ে আগামী বছরের ২৫ জুলাই টোকিওতে চূড়ান্ত রাউন্ডের মধ্য দিয়ে শেষ হবে।

নতুন এই চুক্তিগুলো ডিজনির বিদ্যমান ক্রীড়া-বিষয়ক কার্যক্রমের(পোর্টফোলিও) পরিধি আরও বাড়াল। এই তালিকায় আগে থেকেই লা লিগা ফুটবলের নির্দিষ্ট কিছু সম্প্রচার স্বত্ব, এনবিএ গেমস এবং উয়েফা নারী চ্যাম্পিয়নস লিগ অন্তর্ভুক্ত রয়েছে। যদিও এই চুক্তির আর্থিক শর্তাবলি প্রকাশ করা হয়নি।

লিবার্টি গ্লোবাল-এর মালিকানাধীন ফর্মুলা ই তাদের পরবর্তী প্রজন্মের বৈদ্যুতিক গাড়ি ‘জেন৪’ বাজারে আনার পরিকল্পনা করছে। লিগ কর্তৃপক্ষ গাড়িটিকে এযাবৎকালের সবচেয়ে দ্রুতগতির এবং প্রযুক্তিগতভাবে সর্বাধুনিক বৈদ্যুতিক রেসিং কার এর আত্মপ্রকাশ হিসেবে অভিহিত করেছে।

লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিদ্যমান টিভি সম্প্রচার অংশীদারিত্বগুলোও বজায় রাখবে। এর আগে ফর্মুলা ই সিবিএস স্পোর্টস’-এর সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করেছিল। এর আওতায় যুক্তরাষ্ট্রের সিবিএস, প্যারামাউন্ট প্লাস এবং দ্য রোকু চ্যানেল-এ রেসগুলো সম্প্রচারিত হতো।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading