২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ। বুধবার, ১২ আগস্ট, ২০২৬, আপডেট ১৮:০৯

মশাবাহিত রোগ ডেঙ্গুতে ভুগে গত ২৪ ঘণ্টায় বা একদিনে সারাদেশে দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭২৩ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৩ জন। অন্যদিকে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ২১ হাজার ৫৫০ জন।

বুধবার (১২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন খুলনা বিভাগের এবং অন্যজন বরিশাল বিভাগের।

একই সময়ে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের ৩২০ জন, ময়মনসিংহ বিভাগের ৪৫ জন, চট্টগ্রাম বিভাগের ৮৩ জন, খুলনা বিভাগের ৯৮ জন, রাজশাহী বিভাগের ৬৩ জন, রংপুর বিভাগের ১২ জন, বরিশাল বিভাগের ১০১ জন এবং সিলেট বিভাগের একজন রোগী রয়েছেন।

অধিদফতর আরও বলছে, চলতি বছরে এখন পর্যন্ত ১৯ হাজার ৮৯৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ভর্তি আছেন ১ হাজার ৫৯৩ জন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading