দীর্ঘদিন পর উন্মুক্ত বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্র
উত্তরদক্ষিণ। বুধবার, ১২ আগস্ট, ২০২৬, আপডেট ১৯:২৫
দীর্ঘদিন পর উন্মুক্ত করা হয়েছে রিজুক, নাফাখুম ঝর্ণাসহ বান্দরবানের চার পর্যটনকেন্দ্র।
মঙ্গলবার (১১ আগস্ট) বান্দরবান জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার তমাতুঙ্গী হতে ২৪ কিমি টিওবি পর্যন্ত ও তিন্দুমুখ হতে নাফাখুম পর্যন্ত, রুমা উপজেলার কেওক্রাডং পর্বত হতে সুংসুংপাড়া পর্যন্ত, রিজুক ঝর্ণা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হল।
তবে সংশ্লিষ্ট সড়ক, স্থানসমূহে সর্বসাধারণের নিরাপত্তার স্বার্থে উল্লিখিত সড়ক, স্থানসমূহের নিরাপত্তা সংক্রান্ত সকল বিধি-নিষেধ ও নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইউডি/রেজা

