বাংলাদেশের সরকারি ক্রয়চুক্তির তথ্য প্রকাশের আহ্বান আমেরিকার
উত্তরদক্ষিণ। বুধবার (১১ আগস্ট) ২০২৬, আপডেট ২০:৩০
সরকারি ক্রয় চুক্তির তথ্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত করাসহ আর্থিক স্বচ্ছতা বৃদ্ধিতে বাংলাদেশের জন্য বেশ কিছু সুপারিশ করেছে আমেরিকা। পাশাপাশি বাজেট সম্পর্কিত নথি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রস্তুত করা এবং দেশের সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠান মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়ের স্বাধীনতাকেন্দ্রিক আন্তর্জাতিক মান নিশ্চিতের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দফতর প্রকাশিত ২০২৬ ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট-এ প্রতিবেদনে এসব পর্যবেক্ষণ ও সুপারিশ করা হয়। ১১ আগস্ট মার্কিন পররাষ্ট্র দফতর এই বার্ষিক প্রতিবেদনটি প্রকাশ করে। কার্যকর সরকারি আর্থিক ব্যবস্থাপনার জন্য আর্থিক স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ; এটি বাজারের আস্থা বৃদ্ধি, বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মার্কিন ব্যবসাগুলোর জন্য সমান সুযোগ তৈরি করতে সাহায্য করে। এ ছাড়া সরকারি বাজেট ও ব্যয়ের হিসাব উন্মুক্ত করার মাধ্যমে এটি সরকারের জবাবদিহিতাও বাড়ায়। বৈদেশিক সহায়তায় মার্কিন করদাতাদের অর্থ সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কি না, তা নিশ্চিত করতে মার্কিন কংগ্রেস এই বার্ষিক মূল্যায়নের আদেশ দিয়েছে।
চলতি বছরের প্রতিবেদনে মূল্যায়িত ১৩৯টি সরকার ও একটি সত্ত্বার মধ্যে ৭৩টি দেশ ন্যূনতম আর্থিক স্বচ্ছতার শর্ত পূরণ করতে পেরেছে। ৬৭টি দেশ ন্যূনতম মানদণ্ড পূরণে ব্যর্থ হলেও তাদের মধ্যে ১৪টি দেশ উল্লেখযোগ্য অগ্রগতি প্রদর্শন করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৬ সালে সময়মতো বছরের শেষ আর্থিক বিবরণী জনসমক্ষে প্রকাশ করে আর্থিক স্বচ্ছতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে অন্তর্বর্তী সরকার। পূর্ববর্তী সরকারের বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়া অনুসরণ করার পাশাপাশি আর্থিক স্বচ্ছতা বাড়াতে অন্তর্বর্তী সরকার কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ নিয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, বর্তমান সরকার তাদের নির্বাহী বাজেট প্রস্তাব এবং অনুমোদিত বাজেট অনলাইনে প্রকাশ করেছে।
এ ঘটনার পর থেকে শ্যামপুর ও এর আশপাশের এলাকায় স্থানীয় বাসিন্দাদের মাঝে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইউডি/এবি

