শপথের আগে মির্জা ফখরুলের পদত্যাগের বাধ্যবাধকতা ছিল না: রিজভী
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, আপডেট ১৭:০৭
রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার আগে বিএনপি মহাসচিবের পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগে বাধ্যবাধকতা ছিল না বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (১৪ আগস্ট) নয়া পল্টনে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে আয়েঅজিত কর্মসূচি বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, রাষ্ট্রপতির শপথ নেয়ার আগেই দল থেকে মির্জা ফখরুলের পদত্যাগ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু তিনি সেটা যৌক্তিক মনে করেছেন, তাই আগেই পদত্যাগ করেছেন।
মহাসচিব নিয়োগ বিষয়ে তিনি আরও বলেন, দল যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই নির্বাচিত হবে দলের পরবর্তী মহাসচিব এবং তা জানিয়ে দেয়া হবে।
এ সময় সরকার তাদের ৬ মাসের মেয়াদে সফল জানিয়ে তিনি বলেন, ৬ মাসের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়নের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তার অধিকাংশই পূরণ করতে পেরেছে সরকার। পরবর্তী ৬ মাস কর্মসূচি বাস্তবায়ন আরও ত্বরান্বিত হবে বলেও জানান তিনি।
ইউডি/রেজা

