আগামী সপ্তাহে ইন্ডিয়া পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: এনডিটিভি

আগামী সপ্তাহে ইন্ডিয়া পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: এনডিটিভি

উত্তরদক্ষিণ। শুক্রবার (১৪ আগস্ট) ২০২৬, আপডেট ২০:৩০

ক্ষমতা গ্রহণের পর আগামী সপ্তাহের শেষ দিকে প্রথমবারের মতো ইন্ডিয়া সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

দিল্লি ও ঢাকার সূত্রের বরাতে ইন্ডিয়ান সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, উভয় দেশের রাজধানীতেই এ সফরের প্রস্তুতি চলছে। তবে এখনও তারিখ চূড়ান্ত হয়নি। পরিকল্পনা অনুযায়ী সফরটি বাস্তবায়িত হলে এটি হবে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম ইন্ডিয়া সফর, যা দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে প্রমাণিত হতে পারে।

খবরে বলা হয়েছে, দুই দিনের এই দ্বিপক্ষীয় সফরে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের বৈঠকের পরিকল্পনা রয়েছে। এতে বাণিজ্য, কানেক্টিভিটি, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। বিস্তারিত সময়সূচি এখনও চূড়ান্ত করা হচ্ছে। এর আগে ফেব্রুয়ারিতে ক্ষমতা গ্রহণের পরপরই তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিল ইন্ডিয়া। এ ছাড়া আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি।

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে চরম টানাপোড়েন তৈরি হয়। বিশেষ করে ইন্ডিয়ায় শেখ হাসিনার অবস্থান এবং তাকে হস্তান্তরের জন্য বাংলাদেশের দাবিসহ একাধিক বিষয়ে বিরোধ তৈরি হয়।

তবে নতুন বিএনপি সরকার জানিয়েছে যে তারা ভারতের সঙ্গে কাজ করতে চায়। সম্প্রতি দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগের কিছু লক্ষণ দেখা গেছে। গত এপ্রিলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নয়াদিল্লি সফর করে ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া দুই দেশের মধ্যকার সম্পর্কের পরিবেশ উন্নয়নে গত ১০ আগস্ট ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ইন্ডিয়ান হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ত্যাগ করার পর থেকে শেখ হাসিনা ভারতেই অবস্থান করছেন। বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়ার পর ঢাকা আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লির কাছে তাকে হস্তান্তরের দাবি জানায়।

ইন্ডিয়া জানিয়েছে, সঠিক আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় মাধ্যমে দাবিটি পর্যালোচনা করা হচ্ছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading