আজ বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
উত্তরদক্ষিণ। শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, আপডেট ০৮:০০
ইন্ডিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় শনিবার (১৫ আগস্ট) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
গতকাল শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ইন্ডিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় একদিনের জন্য বেনাপোল-পেট্রাপোল বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। একই সঙ্গে কাস্টমস হাউস ও বন্দরের কার্যক্রমও বন্ধ থাকবে। আগামীকাল রবিবার (১৬ আগস্ট) সকাল থেকে এ পথে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, শনিবার ভারতে সরকারি ছুটি থাকায় এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ওপারের সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা আগেই জানিয়েছেন। রবিবার সকাল থেকে যথারীতি বাণিজ্য কার্যক্রম শুরু হবে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, শনিবার বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
ইউডি/কেএস

