ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরানকে ‘সাদা পতাকা’ তোলার আহ্বান

ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরানকে ‘সাদা পতাকা’ তোলার আহ্বান

উত্তরদক্ষিণ। সোমবার (১৭ আগস্ট) ২০২৬, আপডেট ২১:৪০

হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে চুক্তির প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করলে ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইরানকে আত্মসমর্পণের ‘সাদা পতাকা’ তোলার আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বর্তমানে ওমান ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। অন্যদিকে ওয়াশিংটনও তাদের নিজস্ব প্রক্রিয়ায় এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। বিষয়টি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ওমান যদি এতে বাধা হয়ে দাঁড়ায়, তবে আমরা তাদের ওপর বোমা ফেলবো।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রেসিডেন্ট ট্রাম্পের এই সাক্ষাৎকারের বিষয়ে পোস্ট করেন সাংবাদিক ট্রে ইংস্টকে। পোস্ট অনুযায়ী ট্রাম্প আরও দাবি করেন, ইরানের উচিত ‘আত্মসমর্পণের সাদা পতাকা তুলে ধরা’।

সূত্র: আল জাজিরা

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading