দেশ ঠিক পথে আছে মনে করেন ৪৮.৬% মানুষ, প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬.৩%

দেশ ঠিক পথে আছে মনে করেন ৪৮.৬% মানুষ, প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬.৩%

উত্তরদক্ষিণ। বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, আপডেট ২৩:৫৪

বিএনপি সরকারের ছয় মাসে দেশ সঠিক পথে এগোচ্ছে বলে মনে করেন ৪৮ দশমিক ৬ শতাংশ মানুষ। এই জরিপে অংশ নেওয়া ৩৫ দশমিক ৬ শতাংশ মানুষ মনে করেন দেশ ভুল পথে চলছে। ৬৬ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা বলেছেন প্রধানমন্ত্রী ভালোভাবে দায়িত্ব পালন করেছেন।

ডপলার অপিনিয়ন রিসার্চ নামের প্রতিষ্ঠান ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’ শীর্ষক জরিপে এই চিত্র উঠে এসেছে।

বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিডা ভবনে এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

বিএনপি সরকারের ছয় মাস উপলক্ষে এই জনমত জরিপ পরিচালনা করেছে ডপলার। গত সেপ্টেম্বরে গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপে অংশ নেওয়া ১০ হাজার ৪১৩ জনের সঙ্গে সম্প্রতি টেলিফোনে যোগাযোগ করে ডপলার। ৬৪টি জেলার ৩ হাজার ৪৪৩ জন এতে অংশ নেন।

জরিপের ফলাফলে বলা হয়েছে, ১৮ থেকে ২৯ বছর তরুণদের মাত্র ৪৩ দশমিক ৯ শতাংশ মনে করেন দেশ ঠিক পথে রয়েছে। ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে এই হার ৫৫ দশমিক ৫ শতাংশ। অশিক্ষিত এবং স্বল্প শিক্ষিতদের অধিকাংশ মনে করেন দেশ ঠিক পথে রয়েছে। তবে স্নাতক পাস করেছেন এমন উত্তরদাতাদের ৪২ শতাংশ একই অভিমত পোষণ করেন।

বিএনপি সমর্থকদের ৬৫.৫ শতাংশ মনে করেন দেশ ঠিক পথে রয়েছে। জামায়াত সমর্থকদের মধ্যে এই হার ৪৬ দশমিক ৫ শতাংশ। এনসিপি সমর্থকদের ৫৫ দশমিক ২ শতাংশ একই অভিমত পোষণ করেন। আওয়ামী লীগ সমর্থকদের মাত্র ৩৪ দশমিক ৪ শতাংশ মনে করেন দেশ ঠিক পথে রয়েছে। তবে বিএনপিরই ২০ শতাংশ সমর্থক মনে করেন দেশ ঠিক পথে নেই।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading