হোটেলে আগুন: কলকাতা থেকে দেশে এলো ৬ বাংলাদেশির লাশ

হোটেলে আগুন: কলকাতা থেকে দেশে এলো ৬ বাংলাদেশির লাশ

উত্তরদক্ষিণ। শনিবার, ২২ আগস্ট, ২০২৬, আপডেট ২২:০০

ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গত বুধবার (১৯ আগস্ট) একটি হোটেলে আগুন লাগার ঘটনায় নিহত ৭ জন বাংলাদেশির মধ্যে ৬ জনের লাশ শনিবার (২২ আগস্ট) দেশে ফেরত আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘটনার পর থেকেই কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষ ও নিহতদের পরিবার/স্বজনদের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্নপূর্বক এবং মরদেহ দেশে ফেরত পাঠানোর কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করে আসছে।

স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর গত রাতে লাশগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত সাতজনের মধ্যে- আজ সকালে সাতক্ষীরার এসএম আলীমুজ্জামানের লাশ ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রত্যাবাসন এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কুষ্টিয়ার দেবাশীষ দত্ত ও তার পরিবারের তিন সদস্য আফসানা শারমিন, শর্ণশিষ দত্ত ও মো. আকরাম আলী (একই পরিবারের চারজন) এবং ঢাকার আমিনবাজারের বাবু আহমেদের লাশ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে আজ বিকালে প্রত্যাবাসন করা হয়েছে। কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন লাশ সংরক্ষণ, পরিবহণ এবং দেশে ফেরত পাঠানোর পুরো প্রক্রিয়ায় পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেয়। সপ্তম ব্যক্তি, সাতক্ষীরার নিহত রেপতি সরকারের লাশ তার পরিবারের ইচ্ছানুযায়ী গতরাতে কলকাতায় সৎকার করা হয়।

এ ক্ষেত্রেও বাংলাদেশ উপ-হাইকমিশন আর্থিক ও অন্য সব প্রকারের সহযোগিতা দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এ দুর্ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading