কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

উত্তরদক্ষিণ। বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, আপডেট ১৯:১২

কক্সবাজারে সমুদ্রে লাবণী পয়েন্টে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে ইয়াছিন খান (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ ইব্রাহিম খান (২৭) নামে আরেক পর্যটক নিখোঁজ রয়েছেন। বুধবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন খান ঢাকার কুড়িল চৌরাস্তা এলাকার বাসিন্দা। নিখোঁজ ইব্রাহিম খানের বাড়িও ঢাকায়।

সৈকতের লাইফগার্ড ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দলের অন্য সদস্যদের সঙ্গে লাবণী পয়েন্টে সাগরে গোসলে নামেন ইয়াছিন ও ইব্রাহিম। একপর্যায়ে উত্তাল ঢেউ ও স্রোতের টানে তারা ভেসে যান। পরে উদ্ধারকারীরা ইয়াছিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিখোঁজ ইব্রাহিমকে উদ্ধারে লাবণী পয়েন্টসহ আশপাশের এলাকায় অভিযান চলছে। ফায়ার সার্ভিস, সি-সেফ লাইফগার্ড, বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ যৌথভাবে তাকে উদ্ধারের চেষ্টা করছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সাগরে গোসল করতে নেমে দুই পর্যটক ভেসে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিখোঁজ অপর পর্যটককে উদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।

জানা গেছে, ইয়াছিন ও ইব্রাহিম প্রায় ১১০ জনের একটি পর্যটক দলের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। দলটি কলাতলীর হোটেল বিস্তা বে-তে অবস্থান করছিল। তাদের মধ্যে অনেকেই ‘আই জেট কেপি’ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত। কয়েকজ

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading