ড্রোন স্কুল উদ্বোধনে সিলেট যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ড্রোন স্কুল উদ্বোধনে সিলেট যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, আপডেট ১৬:৩২

আগামী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) একদিনের সরকারি সফরে সিলেট যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে মন্ত্রীর এই সফরসূচি নিশ্চিত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট আসছেন তিনি।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হবেন সালাহউদ্দিন আহমদ। বেলা ১১টা ২০ মিনিটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন এবং সেখান থেকে সরাসরি সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরের উদ্দেশে যাত্রা করবেন।

বিজিবি সেক্টর সদর দপ্তরে চা বিরতি শেষে দুপুর ১২টা ১০ মিনিটে ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ (এসএসএসডিডব্লিউ)-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও স্থিরচিত্র পর্বে অংশগ্রহণ করবেন মন্ত্রী। এরপর দুপুর সাড়ে ১২টায় তিনি এই প্রশিক্ষণ কেন্দ্রটি পরিদর্শন করবেন এবং বেলা ১২টা ৫০ মিনিটে আয়োজিত ড্রোন প্রদর্শনী উপভোগ করবেন।

দুপুর ১টা ২০ মিনিটে বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেস ব্রিফিং করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর দুপুর ১টা ৫০ মিনিটে বিজিবি অফিসার্স মেসে মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ আদায় করবেন তিনি। বিকেল সাড়ে ৩টায় সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সিলেট জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন সংক্রান্ত বিশেষ পর্যালোচনা সভায় অংশগ্রহণ করবেন তিনি।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন সালাহউদ্দিন আহমদ।

এই সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া, সিনিয়র সচিবের একান্ত সচিব মো. শিমুল আকতার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার ফয়সল হাসান।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading