নিয়োগ প্রক্রিয়ায় এআইয়ের ব্যবহার বেড়েছে ৮৬ শতাংশ

নিয়োগ প্রক্রিয়ায় এআইয়ের ব্যবহার বেড়েছে ৮৬ শতাংশ

উত্তরদক্ষিণ। শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, আপডেট ০৯:০০

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দিনদিন বেড়েই চলেছে। নিয়োগের ক্ষেত্রেও বাড়ছে এর ব্যবহার। বৃহস্পতিবার ইন্ডিয়ার ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষতার ওপর বাড়তি দিতে গিয়ে ৮৬ শতাংশ নিয়োগদাতা নিয়োগের ক্ষেত্রে এআইয়ের ব্যবহার করছেন।

ডেলয়েড ইন্ডিয়ার ক্যাম্পাস ওয়ার্কফোর্স ট্রেন্ডস ২০২৬ প্রতিবেদনে বলা হয়েছে, ইন্ডিয়ার ক্যাম্পাস নিয়োগের চিত্র আরো কৌশলগত ও দক্ষতাভিত্তিক হয়ে উঠেছে। এতে ৮৬ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, এআই বা এজেন্টিক এআই তাদের নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে।

ডেলয়েড ইন্ডিয়ার ক্যাম্পাস ওয়ার্কফোর্স ট্রেন্ডস ২০২৬ প্রতিবেদনটি বিভিন্ন খাতের ২৫৭ টি প্রতিষ্ঠান এবং ৫০৫ টি ক্যাম্পাসের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিভাবান কর্মী নিয়োগের প্রতিযোগিতার মধ্যে প্রতিষ্ঠানগুলো ক্যাম্পাস নিয়োগের বাজেট বাড়াচ্ছে, নিয়োগ প্রক্রিয়ায় আরো ব্যাপকভাবে এআইয়ের ব্যবহার বাড়াচ্ছে। ইন্টার্নশিপ থেকে চাকরিতে নিয়োগের কার্যক্রম আরও শক্তিশালী করছে। এর মাধ্যমে ডিজিটাল এবং গবেষণায় দক্ষ কর্মীদের জন্য একটি সুযোগ তৈরি করা হচ্ছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ক্যারিয়ার শুরুর পর্যায়ের কর্মীদের নিয়োগ বাড়ানো এবং ভবিষ্যতে সুবিধা বাড়াতে প্রতিষ্ঠানগুলো বাজেট ১৯ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রচলিত নিয়োগ প্রথা থেকে বেরিয়ে আরও কাঠামোবদ্ধ, দক্ষতাভিত্তিক বাছাই এবং সঠিক মূল্যায়নের দিকে এগিয়ে যাবে।

ইউডি/কেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading