এক ম্যাচে মেসির চার গোল, শেষ কবে করেছিলেন রোনালদো?
উত্তরদক্ষিণ। রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, আপডেট ১২:২৫
সিএফ মন্ট্রিলের বিপক্ষে চার গোল করে আলোচনায় ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি। ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড ছয় বছরেরও বেশি সময় পর এই কীর্তি গড়লেন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো শেষ কবে এক ম্যাচে চার গোল করেছিলেন?
৭-১ গোলের জয়ে মেসি শেষ অর্ধেই করেছেন তিন গোল। মন্ট্রিল সমতা ফেরানোর পর তার গোলে প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে যায়। ২০২০ সালের ফেব্রুয়ারির পর প্রথম ও ক্যারিয়ারে অষ্টমবার এক ম্যাচে চার বা তার বেশি গোলের দেখা পেলেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড। এইবারের বিপক্ষে বার্সেলোনার হয়ে এই কীর্তি গড়েছিলেন তিনি। সাড়ে ছয় বছর পর আবার চার গোল করলেন আর্জেন্টাইন তারকা।
মেসি কিছু করলেই রোনালদোর নাম আপনাআপনি চলে আসে। পর্তুগিজ ফরোয়ার্ডের সঙ্গে তার তুলনা শুরু হয়ে যায়। এবারও হলো তাই। শেষবার রোনালদো এক ম্যাচে চার গোল করেছিলেন ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি। আল ওয়েহদার বিপক্ষে ৪-০ গোলে আল নাসরের জয়ে সব গোলই ছিল তারা।
দুই খেলোয়াড়ই ফুটবলের অন্যতম সেরা একটি মাইলফলকের পথে ছুটছেন। এক হাজার ক্যারিয়ার গোল! রোনালদো ৯৭৮ ক্যারিয়ার গোল নিয়ে এগিয়ে। আর মেসি ১১৭০ ম্যাচ খেলে ৯২৭ গোলের মালিক। পর্তুগিজ তারকার আর লাগবে ২২ গোল, মেসির ৭৩। ব্যবধান অনেক বড় হলেও দুই খেলোড়ই এক হাজার গোলের টার্গেট নিয়ে খেলে যাচ্ছেন।
ইউডি/কেএস

