পাবনায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

উত্তরদক্ষিণ। সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, আপডেট ১৭:৪৯

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে পাবনায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং পাবনা জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব রাবেয়া বসরী, পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার সহ জেলা প্রশাসন, সংস্কৃতি অঙ্গন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ। তাঁর অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, মানবতা ও দেশপ্রেমের আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মের সঙ্গে পরিচিত করার পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিভা বিকাশেও এ আয়োজন সহায়ক হবে।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সারাদেশে একযোগে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হলো।

ইউডি/রেজা/রহমান

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading