কঙ্গোতে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ২২ জন নিহত

কঙ্গোতে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ২২ জন নিহত

উত্তরদক্ষিণ। রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১২:৩৭

কঙ্গোর রাজধানী কিনশাসায় একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত হয়েছেন বলে শনিবার স্থানীয় মেয়র জানিয়েছেন।

কিনশাসার উত্তরাঞ্চলীয় এলাকা লিংওয়ালার একটি ভবনে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত এ অগ্নিকাণ্ড স্থায়ী ছিল। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

লিংওয়ালার মেয়র নরবার্ট মুশিঙ্গা কঙ্গোলিজ প্রেস এজেন্সিকে জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা ২২। তিনি উল্লেখ করেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত জানা যায় নি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে কঙ্গোর উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকমিন শাবানি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনাটিকে ‘একটি মর্মান্তিক ঘটনা’ হিসেবে অভিহিত করেছেন।

কিনশাসার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে নগরায়ণের সাথে তাল মিলিয়ে অগ্নিনির্বাপক সেবার মতো প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে সেখানে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই চলছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, শুষ্ক মৌসুমে এ ধরনের অগ্নিকাণ্ড প্রায়ই ঘটে থাকে এবং এ বছরও বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সূত্রঃ আরব নিউজ

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading