৯ হাজার ডাকঘর আধুনিকায়নে কাজ চলছে: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

৯ হাজার ডাকঘর আধুনিকায়নে কাজ চলছে: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

উত্তরদক্ষিণ। রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৭:৫৯

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, দেশের ডাকঘরগুলোতে ট্র্যাকিং সেবা চালুর মাধ্যমে আমরা গত ছয় মাসে ৬০০ টন নানা খাদ্য সামগ্রী ডেলিভারি করা হয়েছে। সারা দেশের ৯ হাজারেরও বেশি ডাকঘরগুলোর সেবা বিদেশের মত আপগ্রেড করার জন্য মন্ত্রণালয় থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে এক প্রশ্নের উত্তরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম এসব কথা বলেন। মন্ত্রণালয় থেকে আপগ্রেড করার কাজগুলো প্রক্রিয়াধীন আছে এবং খুব শীঘ্রই এগুলোর ফল দেখা যাবে।

মন্ত্রী বলেন, আজকে সকালবেলা একটি চাইনিজ কোম্পানির সাথে ডাক সেবা আপগ্রেড করার বিষয়ে একটি মিটিং হয়েছে। এগুলোকে কিভাবে আপগ্রেড করা যায় সে বিষয়ে কথা হয়েছে। কোম্পানিটি নিজস্ব বিনিয়োগে বাংলাদেশের ডাক বিভাগের অবকাঠামো ও জনবল ব্যবহার করে এই সেবাকে আধুনিকায়ন করতে আগ্রহী।

তিনি আরও বলেন, কোম্পানিটি নিজেরা বিনিয়োগ করতে চায়। তারা শুধু আমাদের অবকাঠামো ব্যবহার করতে চায়, অফিস ও জনবলকে ব্যবহার করতে চায়। এই চিন্তাভাবনা করেই তারা একটি অফার দিয়েছে।

আধুনিক সেবা চালু হলে পরবর্তীতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এ মাধ্যমে সারাদেশে পৌঁছানো যেতে পারে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading