আমেরিকান ড্রোন বোটে ইরানের হামলা

আমেরিকান ড্রোন বোটে ইরানের হামলা

উত্তরদক্ষিণ। রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৭:২২

হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করা একটি দূরনিয়ন্ত্রিত মার্কিন ড্রোন বোটে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আইআরজিসি জানিয়েছে, তাদের নৌবাহিনী হরমুজ প্রণালির ‘সুরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করা’ একটি দূরনিয়ন্ত্রিত মার্কিন ড্রোন বোটে হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, এই কৌশলগত জলপথ ইসলামি প্রজাতন্ত্র ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং শিশুহত্যাকারী শত্রুর যেকোনো পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে।

বিবৃতিতে আমেরিকাকে সতর্ক করে আইআরজিসি আরও বলেছে, আমেরিকাকে অবশ্যই জানতে হবে, এই অঞ্চল ছেড়ে যাওয়া এবং তাদের অশুভ কর্মকাণ্ড পরিত্যাগ করা ছাড়া আর কোনও পথ নেই।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading