ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ। বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৮:১৩

ভয়ানক হয়ে ওঠা ডেঙ্গু জ্বরে ভুগে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) সারাদেশে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৪৬৩ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৩৩ জন। অন্যদিকে মোট শনাক্তের সংখ্যা হয়ে গেল ৪৬ হাজার ৮৫৭ জন।

বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) একদিনে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়, যা চলতি বছরে সর্বোচ্চ। এদিন আক্রান্ত হন ১ হাজার ৫৭১ জন। এটিও চলতি বছরে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

তার আগে গত ১ সেপ্টেম্বর ও ২৩ আগস্ট ডেঙ্গুতে ৫ জন করে মারা যান। যা ছিল এ বছরের সর্বোচ্চ। এছাড়া ১ সেপ্টেম্বর সর্বোচ্চ ১ হাজার ৩২৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। অন্যদিকে ২০২৪ সালে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading