স্তন সার্জারির পর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু

স্তন সার্জারির পর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১১:৪৫

জনপ্রিয় ব্রাজিলিয়ান কন্টেন্ট ক্রিয়েটর মারিয়া এদুয়ার্দা আলভেস দো সান্তোস আর নেই। যিনি ভক্তদের কাছে ‘ডুডা আলভেস’ নামে পরিচিত। গত ১৩ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২২ বছর। তার পরিবারের এক শোকবার্তার মাধ্যমে জনপ্রিয় টিকটকারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ১৫ সেপ্টেম্বর ব্রাজিলের ব্রাসিলিয়ার সাঁও জোয়াও পাউলো গির্জায় তার দাফন সম্পন্ন হয়।

ফেডারেল ডিস্ট্রিক্টের সিভিল পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আলভেসের মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা হিসেবে তদন্ত করা হচ্ছে। তবে পরিবারের গোপনীয়তা রক্ষা করার স্বার্থে পুলিশ এই বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করতে রাজি হয়নি। সোশ্যাল মিডিয়ায় নিজের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত, বন্ধুদের সাথে আড্ডা এবং লাইফস্টাইল কন্টেন্ট শেয়ার করে অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন ডুডা। টিকটক ও ইনস্টাগ্রাম মিলিয়ে আট লাখেরও বেশি অনুসারী রয়েছে।

মৃত্যুর মাত্র কদিন আগে গত ৯ সেপ্টেম্বর ডুডা তার শেষ ভিডিওটি শেয়ার করেছিলেন। সেখানে তিনি তার স্তনের সাইজ কমানোর বিষয় নিয়ে কথা বলেছিলেন। ওই ভিডিওতে যারা অস্ত্রোপচার করানোর জন্য সমালোচনা করেছিল তাদের কুরুচিপূর্ণ মন্তব্যের জবাব দেন। তিনি জানান, মূলত নিজের শারীরিক স্বস্তি এবং সৌন্দার্য বৃদ্ধির জন্য তিনি স্তন সার্জারির সিদ্ধান্ত নিয়েছিলেন। এর আগের দিন আরেকটি টিকটক ভিডিওতে তিনি জানান, অস্ত্রোপচারের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও প্রচণ্ড শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। অস্ত্রোপচারের পর থেকে বারবার বমি ও ব্যথায় কাঁদতে হয়েছে।

তার আকস্মিক প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় তার পরিবার ও বন্ধুরা গভীর শোক প্রকাশ করেছেন। তার এক আত্মীয় জিোভানা আলভেস ইনস্টাগ্রামে এক পোস্টে লেখেন, ‘আমাদের গত ১৯ বছরের জানাশোনাটাই আমার জীবনের সেরা সময়। একসাথে কাটানো হাসি-কান্না, ছোটখাটো ঝগড়া, গোপন কথা, ভ্রমণ আর অজস্র স্বপ্ন— সবকিছু আমার হৃদয়ে চিরকাল জমা থাকবে। আমরা তোমায় কতটা ভালোবাসতাম, আশা করি তুমি সেটা বুঝতে পেরেছ।’

এছাড়া ডুডার বন্ধু ক্লারিসা পাভিয়ে তার প্রশংসা করে বলেন, ‘তার সঙ্গে জীবনের ভালো-খারাপ সময়গুলো ভাগ করে নেওয়ার সুযোগ পাওয়াটা এক বিরাট সৌভাগ্যের বিষয়।’

তার মৃত্যুতে ভক্ত ও শুভানুধ্যায়ীদের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading