সিলেটে দুই অটোর সংঘর্ষে নিহত ২

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন; এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার দুপুরে উপজেলার চারখাই কামারগ্রাম এলাকায় বিয়ানীবাজার-সিলেট সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর রায়।

নিহতরা হলেন, উপজেলার চারাবই মাইজপাড়া এলাকার তাহমিনা আক্তার (১৮) ও তার খালাত বোন তিন্নি (৮)।

ওসি অবনী শংকর বলেন, বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাহমিনা আক্তার মারা যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান শিশু তিন্নি।

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি অবনী শংকর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading