বরিশালে নদীতে ডুবে ছেলের মৃত্যু, বাবা নিখোঁজ

বরিশালে নৌকা ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে; নিঁখোজ রয়েছেন তার বাবা।

সোমবার রাতে বাকেরগঞ্জ উপজেলার সাহেবগজ্ঞ খেয়াঘাট সংলগ্ন তুলাতলী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুর্যচন্দ্র শীল নিখোঁজ জীবন চন্দ্র শীলের (৪০) ছেলে। তাদের বাড়ি ভোলায়।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, যাত্রী নিয়ে একটি ট্রলার নদী পার হচ্ছিল।

“এ সময় অন্ধকারে একটি ইটবোঝাই ট্রলারের সঙ্গে খেয়া-ট্রলারটির সংঘর্ষ হয়। এতে ট্রলারে থাকা পিতা-পুত্র নদীতে পড়ে যায়।”

ওসি বলেন, ছেলের মরদেহ উদ্ধার হলেও নিঁখোজ রয়েছেন বাবা। তার সন্ধানে নদীতে তল্লাশি চলছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading