দারাজ ১১.১১ মেলায় ৭০ লাখ পণ্য

১১ নভেম্বর বিশ্বের সর্ববৃহৎ এই অনলাইন শপিং ইভেন্টে থাকছে ৭০ লাখেরও বেশি পণ্য; সাথে বিশাল ডিসকাউন্ট।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে দারাজ।

সংবাদ সম্মেলনে বলা হয়, ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন উপলক্ষ্যে দারাজ অফার করছে পেমেন্ট পার্টনারদের মাধ্যমে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ১১ টাকা ডিল, ১ টাকা গেম,ডাবল টাকা ভাউচার,শেক শেক ভাউচারসহ আরোও অনেক অফার। বিশেষ বিশেষ ব্র্যান্ডের উপর সেলারদের পক্ষ থেকে প্রথমবারের মতো ফ্রি ডেলিভারি।

এছাড়াও ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে আয়োজন করা হচ্ছে প্রি-সেল ক্যাম্পেইন, যা চলবে ১ থেকে ১০ নভেম্বর পর্যন্ত, যেখানে তারা এই ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনের চেয়েও কম মূল্যে উপভোগ করতে পারবেন নির্ধারিত কিছু পণ্য।

সংবাদ সম্মেলনে দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদুল হক বলেন, গত বছর ১১ নভেম্বরে দারাজের ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনে বাংলাদেশের মানুষ শপিং করেছে ৪৫ কোটি টাকারও বেশি মূল্যের। মাত্র আধা ঘণ্টায় বিক্রি হয়েছে ৬ কোটি টাকারও বেশি মূল্যের পোকোফোন।

“এবার আমরা আমাদের প্রায় সাড়ে তিন হাজার কর্মী এবং ১৫ হাজার সেলার নিয়ে আরও বড় করে পালন করছি এই ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন। আমরা সবসময় প্রস্তুত আপনাদের জন্য।”

ইলেভেন ইলেভেন বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং ইভেন্ট; যা অ্যামাজন প্রাইম ডে এর তুলনায় প্রায় ১৮ গুণ ও ব্ল্যাক ফ্রাইডের তুলনায় প্রায় আড়াই গুণ বড়। দারাজের প্যারেন্ট কোম্পানি আলিবাবা গ্রুপ এটি সর্বপ্রথম ২০০৯ সালে শুরু করেছিলো। বাংলাদেশে যা গতবছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading