আন্তঃব্যাংকে টাকা স্থানান্তর এখন দিনে দিনেই

এখন থেকে যে কোনও ব্যাংকের চেক যে কোনও ব্যাংকে জমা দেওয়ার দিনই টাকা পাবেন গ্রাহকরা। এতোদিন যে দিন চেক জমা দেওয়া হতো তার পরের দিন টাকা স্থানান্তর হতো।

নতুন এই ব্যবস্থার প্রথম দিন বৃহস্পতিবার  আট হাজার ৮০ কোটি টাকা স্থানান্তর হয়েছে।

বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়ে বলেছে, চেক ও ইলেকট্রনিক পদ্ধতিতে দেশের আন্তঃব্যাংক লেনদেন গতিশীল, ঝুঁকিমুক্ত ও এর পরিধি সম্প্রসারণের লক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজের আধুনিক সংস্করণের কার্যক্রম সফলতার সাথে শুরু হয়েছে।

নতুন এ সংস্করণে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার দিনে দুবার নিষ্পত্তি করা হবে। ফলে এর মাধ্যমে পরিশোধিত বেতন ভাতাদি, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রদত্ত ভাতাদি, ডিভিডেন্ট ওয়ারেন্ট, বিল ও অন্যান্য পরিশোধ একই দিনে প্রাপকের হিসাবে জমা হবে।

“যা দেশের আর্থিক লেনদেন ত্বরান্বিত করবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন চালু হওয়া এই ব্যবস্থায় প্রথমদিনেই  ৬৫ হাজার ৭৩৬ টি চেকের নিস্পত্তি হয়েছে। এছাড়া ৬০ হাজারের বেশি  ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) লেনদেন হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading