বগুড়ায় বাস উল্টে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, উপজেলার ঢাকা-বগুড়া মহ্সড়কে বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার শাবনুর (২২) ও তার আড়াই বছরের মেয়ে মঞ্জিলা এবং দিনাজপুরের কাহারুল উপজেলার তিন বছরের শিশু মেহেদী।
ওসি বলেন, “দিনাজপুর থেকে ঢাকাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেলে ঘটনাস্থলে তিনজনের মুত্যু হয়।”

