কুড়িগ্রামে চলছে শৈত্যপ্রবাহ

কুড়িগ্রামে চলছে শৈত্যপ্রবাহ

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৬ অক্টোবর ২০১৯ ০০:০০

চলছে হেমন্তকাল। ঋতুটির নয়টি দিন পার হয়েছে। এরইমধ্যে উত্তরবঙ্গের কুড়িগ্রামে বইছে শৈত্যপ্রবাহ। তবে এ প্রবাহ কয়েক দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের সংশ্লিষ্টরা। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত থেকে গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) সারাদিন জেলায় বৈরি আবহাওয়া বিরাজ করছে। এছাড়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সঙ্গে রয়েছে দমকা বাতাস। ফলে ঠাণ্ডার প্রকোপ দেখা যাচ্ছে। জেলা শহরে ঘুরে দেখা যায়, সড়কে লোকদের সমাগম কম। প্রয়োজন ছাড়া কাউকে দেখা যায়নি। কিন্তু যারা বের হয়েছেন, তাদের পরনে রয়েছে মোটা কাপড়। এদিকে লেপ-তোষক ও কাঁথা জড়িয়ে অনেকে অলস সময় পার করছেন। অন্যদিকে, শিশু ও বৃদ্ধদের ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে চিন্তিত অভিভাবকরা। শহরের বাসিন্দা আব্দুস সালাম বলেন, দুই দিনের বৈরি আবহাওয়ায় ঘর থেকে বের হওয়া কঠিন। চারদিকে ঠাণ্ডা বাতাস বইছে। ফলে স্বাভাবিকভাবে চলাফেরা যাচ্ছে না। রোহান আহমেদ বলেন, ঠাণ্ডার প্রকোপ বাড়ায় সন্তানকে বিদ্যালয়ে পাঠানো নিয়ে চিন্তিত। মোটা কাপড় পরিয়ে বিদ্যালয়ে পাঠাতে হচ্ছে। কিন্তু ঠাণ্ডাজনিত রোগের আশঙ্কা করছি। এ ব্যাপারে কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, ইন্ডিয়ার উড়িষ্যার লঘু চাপের প্রভাবে দেশের অন্যান্য এলাকার মতো কুড়িগ্রামে বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। এতে ঠাণ্ডার প্রকোপ বেড়েছে। আগামী রবিবার (২৭ অক্টোবর) পর্যন্ত এমন আবহাওয়া বিরাজ করবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading