ক্ষমতায় মিশা- জায়েদ,পারলেন না মৌসুমী

ক্ষমতায় মিশা- জায়েদ,পারলেন না মৌসুমী

উত্তরদক্ষিণ অনলাইন ২৬ অক্টোবর২০১৯ ১২:12

বাংলা‌দেশ চল‌চ্চিত্র শিল্পী স‌মি‌তির দ্বি-বা‌র্ষিক নির্বাচ‌নে টানা দ্বিতীয়বা‌রের ম‌তো সভাপ‌তি ও স‌াধারণ সম্পাদক হি‌সে‌বে নির্বা‌চিত হ‌লেন মিশা সওদাগর ও জা‌য়েদ খান।

ভোট গণনা শে‌ষে শুক্রবার রাত ১টা ৫২ মি‌নি‌টে আনুষ্ঠা‌নিকভা‌বে নির্বাচন ক‌মি‌টির প্রধান ইলিয়াস কাঞ্চন ফলাফল ঘোষণা ক‌রেন। তার স‌ঙ্গে নির্বাচন ক‌মি‌টির দুই সদস্য পীরজাদা হারুন ও বিএইচ নিশানও ছি‌লেন। ১৮টি প‌দের সবগু‌লো‌তেই ‌মিশা-জা‌য়েদ প্যা‌নে‌লের সদস্যরা বিজয়ী হন। তা‌দের বিপরী‌তে সভাপ‌তি প‌দে মৌসুমী ও সাধারণ সম্পাদক প‌দে ইলিয়াস কোবর‌সহ ৪জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচ‌নে অংশ নেন।

শুক্রবার দিনভর ভোট দেন ভোটাররা। সকাল ৯টা থে‌কে বি‌কেল ৫টা পর্যন্ত ৩৮৬টি ভোট প‌ড়ে; মোট ভোটার সংখ্যা ৪৪৯টি।‌ শিল্পী স‌মি‌তির ১৮টি প‌দের মোট ২৮ জন প্রার্থীর মধ্য থে‌কে পছ‌ন্দের নেতা-‌নেত্রী‌কে  নির্বা‌চিত কর‌তে শুক্রবার দিনভর ভোট দেন ভোটাররা। ৪৪৯টি ভো‌টের ম‌ধ্যে ৩৮৬টি ভোট প‌ড়ে।

সহসভাপ‌তি মনোয়ার হােসেন ডিপজল ও রু‌বেল, সহ-সাধারণ সম্পাদক আরমান, সাংগঠ‌নিক সম্পাদক সুব্রত, আন্তর্জা‌তিক বিষয়ক সম্পাদক মামনুন ইমন, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যা‌কি আলমগীর, ক্রীড়া ও সংস্কৃ‌তি সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ ফরহাদ হো‌সেন। মিশা জা‌য়েদ প্যা‌নে‌লের নির্বা‌চিত কার্যনির্বাহী পরিষদ সদস্যরা হ‌লেন অঞ্জনা, রােজিনা, অরুণা বিশাস, আলীরাজ, বাপ্পা রাজ, আফজাল শরীফ,মারুফ, আসিফ ইকবাল, আলেক জাল্ডার বাে, জেসমিন, জয় চৌধুরী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading