শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ

শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৬ অক্টোবর ২০১৯ ০০:০০

চমত্কার শাড়ির সঠিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে চাই মানানসই ব্লাউজ। বিভিন্ন কাট-ছাঁটের ব্লাউজের ট্রেন্ড চলছে এখন। বোটনেক, ক্রপ ব্লাউজ, স্লিভলেস,  ডিপ নেক, চাইনিজ কলারের পাশাপাশি রয়েছে  কোল্ড শোল্ডার। তবে ব্লাউজের কাট বেছে নেওয়ার আগে মনে রাখুন কিছু বিষয়। বোটনেক পরলে লুক সামান্য ভারি দেখায়। এটি না চাইলে বোটনেকটা গলার দিকে একটু ছড়িয়ে দিন। হাতা কাটা পরার আগে সেটায় আপনি স্বাচ্ছন্দ্য কিনা তা বুঝে নিন। হাত মেদবহুল হলে কনুই পর্যন্ত হাতাওয়ালা ব্লাউজ বেছে নিতে পারেন। পিঠকাটা ব্লাউজ পরতে চাইলে পিঠের ত্বকের পরিচর্যার বিষয়টাও জরুরি। উত্সবে অনুষ্ঠানে যাওয়ার আগে পিঠে অল্প মেকআপও করে নিতে পারেন। অতিরিক্ত আঁটসাঁট ব্লাউজ পরবেন না। এতে উল্টো অস্বস্তিতে মাটি হবে সাজসজ্জা। ওঠানো গলার ব্লাউজ হলে চুল বেঁধে বড় একটি চুল পরে নিতে পারেন কানে। এতে ব্লাউজের সৌন্দর্য ফুটে উঠবে ঠিকঠাক। ব্লাউজের কাজও খুব গুরুত্বপূর্ণ। কাঁধের কাছে ভারি কাজ থাকলে শরীরের গড়ন চওড়া দেখায়। তার জায়গায় ছোট ছোট নকশা বেছে নিতে পারেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading