‘পছন্দের কারণে নিজেকে সামলে রাখতে পারিনি’
উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৬ অক্টোবর ২০১৯ ০০:০০
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। কয়েকদিন আগে পূজা নিয়ে সমালোচকদের খোরাক হয়েছিলেন তিনি। একজন মুসলমান হয়ে কিভাবে অন্য ধর্মের উত্সব পালন করেন সেটি নিয়ে নেটিজেনরা তাকে এক হাত নিয়েছিলো। আর অভিনেত্রীও এসব কথার প্রেক্ষিতে নিজেকে ঈশ্বরের ‘বিশেষ সন্তান’ বলে দাবি করেছেন। অভিনেত্রীর পাশাপাশি তার পালকে যুক্ত হয়েছেন ‘সাংসদ’ নামের নয়া পালক। কেননা এবারের নির্বাচনে বসিরহাটের সাংসদ হয়েছেন তিনি। দেশের সম্মান আনে এমন কোন ব্যক্তির প্রতি তার ঝোঁকটা একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক। এদিকে ইন্ডিয়ার অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায় অর্থনীতিতে নোবেল পেয়েছেন। যেটি দেশটির জন্য একটি গর্বের বিষয়। অভিজিত্ নোবেল বিজয়ের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত্ করে। এরপরে কলকাতায় নিজের বাড়িতে যান তিনি। এরপরেই ইলিশ নিয়ে বালিগঞ্জে অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বাসায় হাজির হন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা এবং বসিরহাটের সাংসদ নুসরাত জাহান। নুসরাত জানান, খবর পড়ে জানতে পারি তিনি ইলিশ খুব পছন্দ করেন। তার পছন্দের কারণে নিজেকে সামলে রাখতে পারিনি। তাই বাজার খুঁজে ইলিশ কিনে তার বাসায় যাই। ইলিশের সঙ্গে কিছু গলদা চিংড়ি যোগ করে বরফের বাক্সে প্যাকিং করে হাজির হন অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেখানে অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও তার মায়ের সঙ্গে কথা বলেন নুসরাত জাহান।

