সিনেমা তৈরির স্বপ্ন অধরাই থাকলো হুমায়ূন সাধুর

সিনেমা তৈরির স্বপ্ন অধরাই থাকলো হুমায়ূন সাধুর

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৬ অক্টোবর ২০১৯ ০০:০০

সৃজনশীল জগতে মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়িয়েছেন হুমায়ূন সাধু। নাটকের জগতে ছিল তার অবাধ বিচরণ। সেখানে অভিনয় বা নির্মাণ-দুটোই এনে দিয়েছে বিপুল দর্শকপ্রিয়তা। বিজ্ঞাপনের কাজ করেছেন, ওয়েব সিরিজেও হাত দিয়েছিলেন। তবে, সবচেয়ে বড় স্বপ্ন ছিল সিনেমা নিয়ে। ঢালিউডের এই দুর্দিনেও প্রথমবারের মতো সিনেমা নির্মাণের কাজ শুরু করেছিলেন হুমায়ূন সাধু। রূপালি জগত্ নিয়ে তার স্বপ্ন ও পরিকল্পনা ছিল আরও বিস্তৃত। কিন্তু, সেই সাধ আর পূরণ হলো না।

অধরাই থেকে গেলো সিনেমার সুদিন ফেরানোর স্বপ্ন। মাসখানেক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে পারপারে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় নির্মাতা-অভিনেতা হুমায়ূন সাধু। অসুস্থ হওয়ার কিছুদিন আগে আড্ডায় মেতেছিলেন তিনি, জানিয়েছিলেন সেসময়কার কাজ ও ভবিষ্যত্ পরিকল্পনার কথা। সেদিন ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে সাধু বলেছিলেন, প্রথমবার সিনেমা নির্মাণের কাজ শুরু করেছি। বলতে পারেন এটি নিয়েই বেশি ব্যস্ত। তবে, সিনেমার নাম বা প্লট জানাতে রাজি হননি তিনি।

সেদিন ক্ষোভের সঙ্গেই বলেন, এর আগে আমার একটা গল্পের ধারণা ও নাম চুরি হয়েছে। তাই, পুরোপুরি শুরু না করে এখন কিছুই বলতে চাচ্ছি না। তাছাড়া প্রযোজনা প্রতিষ্ঠানও সেটা চায় না। হুমায়ূন সাধু বলেন, সিনেমা নির্মাণ আমার অনেক দিনের স্বপ্ন। এই গল্পটা আমার, স্ক্রিপ্ট তৈরি করতে প্রায় দুই বছর সময় লেগেছে। রোমান্টিক সিনেমা হবে এটি, বাংলাদেশের দর্শকদের জন্যই বানাবো। মোটামুটি সবকিছু রেডি, কিন্তু সিনেমার কেন্দ্রীয় চরিত্রের শিল্পীদের শিডিউল মেলাতে সময় লাগছে। তাই শুটিং শুরু করতে দেরি হচ্ছে। আশা করছি, চলতি বছরই সিনেমার শুটিং শুরু করতে পারবো। কিন্তু সেটা আর হলো না হুমায়ূন সাধুর ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading