বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে সুইজারল্যান্ড আওয়ামী লীগের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে সুইজারল্যান্ড আওয়ামী লীগের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৬ অক্টোবর ২০১৯ ০০:০০

বিজয় দিবস উদযাপন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে নানা আয়োজনের পরিকল্পনা নিয়ে সুইজারল্যান্ড আওয়ামী লীগের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ অক্টোবর সুইজারল্যান্ডের রাজধানী বার্নে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল খানের সঞ্চালনায় ওই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই সংগঠনের সহ-সভাপতি সদ্য প্রয়াত মুজিবুর রহমান কিরন ও প্রয়াত উপদেষ্টা আবুল বাশার এর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনায় নির্বাহী কমিটি ও উপদেষ্টামণ্ডলীর সদস্যদের সম্মতিক্রমে আগামী ২৯ ডিসেম্বর জুরিখে বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ২০২০ সালের মার্চে অলিম্পিক শহর লুজান অথবা আন্তর্জাতিক শহর জেনেভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন এবং স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তির আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সংগঠনকে গতিশীল করতে জন্য তহবিল গঠন, নতুন সদস্য সংগ্রহ এবং সদস্যপদ নবায়ন ও সেইসাথে সংগঠনে অনুপ্রবেশকারী সনাক্তকরণ নিয়ে মতামত নেওয়া হয়। ২০২০ সালে সুইজারল্যান্ড আওয়ামী লীগের কাউন্সিল এবং কাউন্সিলার নির্বাচন নিয়ে পরের সভায় আলোচনার সিদ্ধান্ত নেন বক্তারা। যথাসময়েই আগামী সম্মেলনের আয়োজন করা হবে জানান সাধারণ সম্পাদক শ্যামল খান। আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা শেখ জহিরুল জহির, ইমরান খান মুরাদ, মোহাম্মদ মহসিন, বাবুল সরকার, ইশরাক আহমেদ নিপুন, আবুল খায়ের মনির, খলিলুর রহমান,  সাবেক সভাপতি হারুণ ব্যাপারী, বর্তমান সহ-সভাপতি কারার কাউসার, নুরুল্লাহ চৌধুরী, স্বপন হাওলাদার, মিয়া সাব্বির রনি, জসিম ভুইয়া, কাজী রহিম, সোহেল আহমেদ রুবেন, গোলাম মোর্শেদ সাচ্চু, যুগ্ম সম্পাদক মাসুম খান দুলাল, শাহ্ আলম এগার, লুত্ফুর রহমান খুকু, মুল্লুক সফর বিপুল, সৈয়দ গোলাম কামরুজ্জামান, রতন মিয়া বাগা, সাংগঠনিক সম্পাদক সাইদ জসিম, মিয়া লিটন, মোহাম্মদ আকবর আলী এবং তথ্য ও গবেষণা সম্পাদক গৌড়ী চরন সসীম। এছাড়াও বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা অমি রহমান পিয়াল, কাজী আসাদুজ্জামান এবং নজরুল জমাদার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading