মূত্রতন্ত্রে ইনফেকশন প্রতিরোধের ঘরোয়া উপায়

মূত্রতন্ত্রে ইনফেকশন প্রতিরোধের ঘরোয়া উপায়

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৬ অক্টোবর ২০১৯ ০০:০০

শরীরের বাইরের ব্যাকটেরিয়া মূত্রতন্ত্রে প্রবেশ করে কিডনি, মূত্রাশয় ও মূত্রনালিতে ছড়িয়ে পড়াকে মূত্রতন্ত্রের ইনফেকশন বলে। যে কোনো বয়সে এই ইনফেকশন হতে পারে, কিন্তু সবচেয়ে বেশি হয় নারীদের। প্রায়ক্ষেত্রে  ইনফেকশনে মূত্রত্যাগে যন্ত্রণা হয় এবং সেইসঙ্গে অন্যান্য উপসর্গ দেখা দিতে পারে- ক্লিভল্যান্ড ক্লিনিকের প্রতিবেদন অনুসারে জানুন প্রতিরোধের ঘরোয়া উপায়।

সহবাসের পর করণীয়: এটি মূত্রতন্ত্রের ইনফেকশন প্রতিরোধের অন্যতম সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘরোয়া সমাধান। যৌনমিলনের পরপরই মূত্রত্যাগ করলে মূত্রনালিকে ঢুকে পড়া ব্যাকটেরিয়া দূর হয়ে যেতে পারে। মূত্রত্যাগের পর সামনে থেকে পেছনে পরিষ্কার করুন। ইনফেকশন এড়ানোর অন্যতম আরেকটি পদক্ষেপ হচ্ছে, যখনই বেগ আসে তখনই কাজটি সেরে নেয়া। এছাড়া কড়া কেমিক্যালের পারফিউম, সুবাসিত টয়লেট পেপার ও ডিওডোরেন্ট এড়িয়ে চলুন। কারণ এগুলো ভ্যাজাইনার স্বাভাবিক পিএইচ ব্যালেন্স ব্যাহত করে ও ক্ষতিকর ব্যাকটেরিয়া সৃষ্টি করে ইনফেকশনের ঝুঁকি বৃদ্ধি করে।

হাইড্রেটেড থাকুন: পর্যাপ্ত পানি পান শরীর থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়া বের করে দিতে পারে। ইনফেকশন প্রতিরোধ ও প্রতিকারে পানিশূন্যতা এড়িয়ে চলুন। হাইড্রেশন কিডনি ও মূত্রাশয় থেকেও ব্যাকটেরিয়া দূরীকরণে সাহায্য করে।  পর্যাপ্ত ভিটামিন সি: ব্যাকটেরিয়ার অতি বিস্তার প্রতিরোধের অন্যতম উপায় যথেষ্ট পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া অথবা প্রয়োজনে ভিটামিন সি সাপ্লিমেন্ট সেবন করা। তবে অধিক ভিটামিন সি গ্রহণ করবেন না। বয়সি নারীদের প্রতিদিন ন্যূনতম ৭৫ মিলিগ্রাম ভিটামিন সি খেতে পরামর্শ দেয়া হয়। আপনার জন্য ভিটামিন সি এর সঠিক পরিমাণ নির্ধারণ করতে চিকিত্সকের সঙ্গে কথা বলুন।

যৌনমিলনের স্বাস্থ্যবিধি: অনাকাঙ্ক্ষিত ব্যাকটেরিয়া আদান-প্রদানের ঝুঁকি এড়াতে যৌনমিলনের পূর্বে স্বামী-স্ত্রী উভয়কেই পরিষ্কার-পরিচ্ছন্ন হতে হবে। ক্যালিফোর্নিয়ার অন্তর্গত সান্টা মনিকার স্বাস্থ্য বিশেষজ্ঞ ও স্ত্রীরোগ চিকিত্সক শেরি রস স্পার্মিসাইডস ও লুব্রিক্যান্টস এড়িয়ে যেতে পরামর্শ দিচ্ছেন। সহবাসের সময় কোনো কিছুকে যৌনাঙ্গের সংস্পর্শে আনতে চাইলে নিশ্চিত হোন, তা যেন পরিষ্কার অথবা জীবাণুমুক্ত থাকে।

ভেজা কাপড়: ক্ষতিকর ব্যাকটেরিয়া বংশবিস্তারের জন্য আদর্শ স্থান হচ্ছে উষ্ণ, স্যাঁতসেতে পরিবেশ। ভেজা পোশাক অথবা ঘর্মাকৃত ব্যায়ামের পোশাক যত দ্রুত সম্ভব খুলে ফেলুন। আপনার ঘনঘন মূত্রতন্ত্রের ইনফেকশন হলে কটনের ঢিলা অন্তর্বাস পরুন। কারণ এই পোশাকে অন্যান্য ম্যাটারিয়ালের চেয়ে বাতাস বেশি চলাচল করতে পারে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading