মহাভারতের দ্রৌপদী দীপিকা

মহাভারতের দ্রৌপদী দীপিকা

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৭ অক্টোবর ২০১৯ ০০:০০

প্রাচীন মহাকাব্য মহাভারতের কাহিনী অবলম্বনে বলিউডে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘মহাভারত’। আর এ ছবিতে দ্রৌপদী চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আর এটি নির্মাণ করবেন নির্মাতা মধু মন্টেনা। মহাভারতের অন্যতম কেন্দ্রীয় নারী চরিত্র দ্রৌপদী। এ নারী চরিত্রটি ঘিরেই মহাভারতের কাহিনী অনেকটা আবর্তিত হয়েছে। তাই একজন নারী হিসেবে দ্রৌপদীর দৃষ্টিকোণ থেকেই দেখা যাবে দীপিকা পাড়ুকোনের ‘মহাভারত’ সিনেমা। এই মহীয়সী নারীর চরিত্রে রূপদান করতে পেরে দারুণ উচ্ছ্বসিত দীপিকা পাড়ুকোন। ইন্ডিয়ান সংবাদমাধ্যম মিড-ডে’তে তিনি বলেন, ‘দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করতে পেরে আমি সত্যিসত্যিই দারুণ শিহরিত ও সম্মানিত। আমি সত্যিই বিশ্বাস করি, এটি একটি চিরকালীন চরিত্র।’ ‘ঐতিহাসিক কাহিনী ও সাংস্কৃতিক প্রভাবের জন্যই মহাভারত ব্যাপক জনপ্রিয়। জীবনের অনেক শিক্ষাই আমরা মহাভারত থেকে নিয়ে থাকি। কিন্তু পুরুষ চরিত্রগুলোকেই বারবার আদর্শ দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করা হয়। এখন নতুন করে এই কাহিনী নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার সময় এসেছে। এটা দারুণ হবে এবং খুব তাত্পর্যপূর্ণও হবে’, যোগ করেন দীপিকা। প্রযোজক মধু মন্টেনার সঙ্গে সিনেমাটি দীপিকাও প্রযোজনা করবেন। বিভিন্ন নির্মাতার সঙ্গে তারা এ বিষয়ে আলোচনা শুরু করেছেন। দুই তা ততোধিক পর্বে মহাভারত ইউনিভার্স নির্মিত হবে। প্রথম পর্বটি ২০২১ সালের দিওয়ালিতে মুক্তি দেওয়ার চিন্তা-ভাবনা চলছে। দীপিকার পরবর্তী সিনেমা ‘ছাপাক’। বর্তমানে এর কাজ নিয়েই ব্যস্ত তিনি। এই সিনেমা পরিচালনা করছেন মেঘনা গুলজার। ২০২০ সালের ১০ জানুয়ারি ছাপাক মুক্তির কথা রয়েছে। তারপরই মহাভারতের কাজ শুরু করবেন দীপিকা। এছাড়া ইন্ডিয়ান ক্রিকেটার কপিল দেবকে নিয়ে নির্মিত ‘৮৩’ সিনেমায় দেখা যাবে দীপিকাকে। ১৯৮৩ সালে ইন্ডিয়ান ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের ঘটনা তুলে ধরা হবে এই সিনেমার গল্পে। এতে কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দীপিকাকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading