এক ম্যাচ নিষিদ্ধ নাসির
উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৭ অক্টোবর ২০১৯ ০০:০০
জাতীয় ক্রিকেট লিগে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন নাসির হোসেন। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে একটি আবেদনে সাড়া না দেওয়ায় আম্পায়ারের উদ্দেশে বাজে ভাষা ব্যবহার করেন এই অলরাউন্ডার। সেই ঘটনায় এই শাস্তি পেয়েছেন রংপুর অধিনায়ক। ক্রিকেটারদের ধর্মঘটের ঘটনায় দুই দিন পিছিয়ে গতকাল থেকে ফের মাঠে গড়ায় জাতীয় লিগ। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে রাজশাহীর মুখোমুখি হয় রংপুর। এই ম্যাচে নাসিরকে পায়নি দলটি। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন বাঁহাতি পেসার সাজেদুল ইসলাম। অন্যতম নির্বাচক হাবিবুল বাশার জানান, টানা দুই ম্যাচে যথাযথ আচরণ না করায় প্রতীকি শাস্তি পেয়েছেন নাসির।‘প্রথম ম্যাচে বোলিংয়ের সময় সিরিয়াস ছিল না। ফান করছিল। দ্বিতীয় ম্যাচে আবেদনে সাড়া না দেওয়ায় আম্পায়ারকে গালি দিয়ে বসে। এ কারণে ওকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।’

