বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের ওপর শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা

বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের ওপর শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৭ অক্টোবর ২০১৯ ০০:০০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শকে শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে প্রতি শুক্রবার ‘জাতির জনককে জানো অনুষ্ঠানের আয়োজন করছে পাঞ্জেরী পাবলিকেশন লিমিটেড। পাঞ্জেরী পাবলিকেশন লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান পাঞ্জেরী বুক শপের (পিবিএস) বঙ্গবন্ধু মঞ্চে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত নিয়মিত এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এ অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। গত শুক্রবার (১৮ অক্টোবর) সকালে শান্তিনগরে অবস্থিত পাঞ্জেরী বুক শপের বঙ্গবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হলো এই ‘জাতির জনককে জানো’ অনুষ্ঠানের ৬ষ্ঠ পর্ব। অনুষ্ঠানটির পরিচালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঙ্গীতা ইমাম। আজকের এই পর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক দর্শনের ওপর উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে জাতির পিতার জীবন-ইতিহাসের নানাদিক নিয়ে আলোচনা করেছেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন সাংবাদিক, লেখক নজরুল কবির। ‘জাতির জনককে জানো’ অনুষ্ঠানের আয়োজক ও পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান কামরুল হাসান শায়ক বলেন, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ সম্পর্কে কোমলমতি শিক্ষার্থীদের জানাতে এবং এ মহান নেতান জীবনাদর্শে শিক্ষার্থীদের জীবন গড়তে সহায়তা করতেই ‘জাতির জনককে জানো অনুষ্ঠানের আয়োজন করছে পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড। প্রতি শুক্রবার সকালে পাঞ্জেরী বুক শপের বঙ্গবন্ধু মঞ্চে উপস্থিত হয়ে শিশু কিশোরদের এ মহান নেতা সম্পর্কে জানানো হচ্ছে এ অনুষ্ঠানের মাধ্যমে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading