দিল্লির বায়ুদূষণে শঙ্কায় ইন্ডিয়া-বাংলাদেশ ম্যাচ
উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৮ অক্টোবর ২০১৯ ০০:০০
বাংলাদেশের আসছে ইন্ডিয়া সফর শুরু হবে দিল্লি দিয়ে। তবে দেশটির রাজধানীর অতিমাত্রার বাযুদূষণ চিন্তায় ফেলে দিয়েছে তিন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচকে। সূচি অনুযায়ী ৩ নভেম্বর ফিরোজ শাহ কোটলায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ২০১৭ সালের ডিসেম্বর এই মাঠেই ব্যতিক্রমী কিছু চিত্র দেখা যায়। ইন্ডিয়া-শ্রীলঙ্কার সেই ম্যাচে বায়ুদূষণের কারণে ফিল্ডিংয়ে থাকা লঙ্কান প্রায় সব ক্রিকেটারই মুখে মাস্ক পরে নেমেছিলে। এ ব্যাপারটি তখন বেশ বিব্রতই করে ইন্ডিয়া তথা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। ইন্ডিয়ান উত্সব দীপাবলির সময় দিল্লি আবহাওয়া আরও খারাপের দিকে যায়। যেখানে উত্সবটির এক সপ্তাহ পরেই ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে বিসিবিআই জানাচ্ছে বায়ুদূষণ এ ম্যাচে কোনো প্রভাব ফেলবে না। তবে ইন্ডিয়ার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অবশ্য এখানকার বায়ুদূষণের মাত্রা খুবই খারাপ বলে জানিয়ে দিয়েছে। বিসিসিআইয়ের সিনিয়র কর্মকর্তারা ও দিল্লির ক্রিকেট অ্যাসোসিয়েশন অবশ্য জানিয়েছে বায়ুদূষণে তাদের খুব একটা কিছু করার নেই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলে তাদের বিশ্বাস। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘দেখেন দীপাবলির এক সপ্তাহ পর এই ম্যাচটি মাঠে গড়াবে। আমরা আশাকরি এতে খেলোয়াড়দের স্বাস্থ্যগত কোনো সমস্যায় পড়তে হবে না।’

