একটি আদর্শ জাতি গড়ার স্বপ্ন দেখতেন বঙ্গবন্ধু ইবি ভিসি

একটি আদর্শ জাতি গড়ার স্বপ্ন দেখতেন বঙ্গবন্ধু ইবি ভিসি

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৮ অক্টোবর ২০১৯ ০০:০০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন শিক্ষানুরাগী মহান নেতা। তিনি দেশ তথা জাতিকে নানা দেশের শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ জাতি গড়ার স্বপ্ন দেখতেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুইদিন ব্যাপী ২য় ঢাকা ট্রান্সলেশন ফেস্টে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর হারুন-উর-রাশিদ আসকারী এ কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর এই মহান স্বপ্নকে সামনে রেখে কাজ করে চলেছে এই ফেস্ট। জাতির পিতার উপর যত লিখিত বই আছে তা বিভিন্ন দেশের ভাষায় অনুবাদ করে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছে ঢাকা ট্রান্সলেশন টিম। এই ফেস্টটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি উত্সর্গ করা হল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মানজুরুল ইসলাম ও প্রফেসর ফখ্রুল আলম। ফেস্টিভাল ডিরেক্টর আহসান ইমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে বক্তব্য রাখেন প্রখ্যাত কবি, লেখক, অনুবাদক এবং ফেস্টিভাল উপদেষ্টা গৌরাঙ্গ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. ফখ্রুল আলম। অনুষ্ঠানের উদ্বোধনের পর শুরু হয় প্যানেল ডিসকাশন।

২টি ভেন্যুতে শুরু হয় ডিসকাশন। ‘অনুবাদে বঙ্গবন্ধু’ এবং ‘সাম্প্রতিক সময়ের অনুবাদ সমূহ’ এই দুটি বিষয় এর উপর চলে আলচনা। ‘অনুবাদে বঙ্গবন্ধু’ প্যানেল ডিসকাশন টি সঞ্চালনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রাশিদ আসকারী। উক্ত আলোচনায় অংশ নিয়েছিলেন ড. ফখ্রুল আলম, কামাল চৌধুরী, গৌরাঙ্গ মোহন্ত, মিজানুর রহমান, লিয়াকত আলী লাকী, আবদুল্লাহ আল হাসান চৌধুরী, আহমেদ আহসানুজ্জামান, ক্যাথ্রিন লি প্রমুখ। ‘সাম্প্রতিক সময়ের অনুবাদ সমূহ’ বিষয়ের উপর আরেকটি প্যানেল ডিসকাশন চলে আরেকটি ভেন্যুতে। দেবলিনা ব্যানার্জি সঞ্চালনায় উক্ত ডিসকাশনে অংশ নেন ফ্রান্সিস্কো মুনোজ সোলার, মোঃ নুরুল হুদা, বিদূষী ভার্মা, রাজু আলাউদ্দিন, নাতাই সাহা, কে আহমেদ আলম, খালেকুজ্জামান ইলিয়াস প্রমূখ। সামগ্রিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অরুনিমা কবির।

উক্ত ফেস্ট এ সার্বিক সহযোগিতা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়, লেদার টেকনোলজিস,সাচো ইন্টার- ন্যাশনাল লি, ডাটা এজ, সোনালি ব্যাংক, ইসলামী ব্যাংক, ইনজেন, দোহা টেক,কাজলা টেকনোলজিস, প্রথমা প্রকাশন, আগামী প্রকাশনী, পাঠক সমাবেশ, সাদামাটা, ক্রিয়েট স্কাই, রুব্রিক পাব্লিকেশন্স, স্পেক্ট্রাম, সি-চিং, হামিদা ট্রেডস, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ইসলামী ইউনিভার্সিটি, ডেইলি স্টার বুকস, দ্য বুক অয়ার্ম, আগামী প্রকাশনী, প্রথমা প্রকাশন, পিবিএস বুক শপ, আই জে পি এল, পাঠক সমাবেশ, জার্নিম্যান বুকস প্রভৃতি প্রতিষ্ঠান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading