৪ দেশের অংশগ্রহণে মাঠে গড়াবে বঙ্গবন্ধু গোল্ডকাপ

৪ দেশের অংশগ্রহণে মাঠে গড়াবে বঙ্গবন্ধু গোল্ডকাপ

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৮ অক্টোবর ২০১৯ ০০:০০

ছয়টি নয়, চারটি দেশের অংশগ্রহণে মাঠে গড়াবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ। বাফুফের কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে এমন সম্ভাবনার কথাই জানিয়েছেন সালাম মুর্শেদী। এছাড়া আগামী ১৬ নভেম্বর বাফুফের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

এদিকে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ইউরোপের বড় কোন ক্লাবকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে ফুটবল ফেডারেশন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ- জাতির জনকের নামে নামকরণ হয় ১৯৯৬ সালে। পরপর দুই আসর বেশ জমকালোভাবেই আয়োজন হয়। এরপর অনেকটাই অনিয়মিত। দীর্ঘ ১৭ বছরের বিরতি। সবশেষ ২০১৫ ও ২০১৬ সালে মাঠে গড়ায় এই টুর্নামেন্ট। আসছে নভেম্বরে আবারো ঢাকার মাঠে বসতে যাচ্ছে এই ফুটবল টুর্নামেন্ট। তবে অংশগ্রহণকারী দলের সংখ্যা নিয়ে এখনো ধোঁয়াশায় বাফুফে। পরিকল্পনা আছে ছয়টি টুর্নামেন্ট করার। কিন্তু চূড়ান্ত হয়েছে চারটি দেশ। শেষ মুহূর্তে বাকী দলগুলোর শিডিউল না পাওয়া গেলে চার দেশের অংশগ্রহণে মাঠে গড়াবে টুর্নামেন্ট। যেখানে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা এবং মঙ্গোলিয়া শতভাগ নিশ্চিত। তবে লাওস কিংবা কম্বোডিয়ার মধ্য থেকে অংশ নেবে একটি দল।

নভেম্বরে ঢাকায় আর্জেন্টিনা-প্যারাগুয়ের প্রীতি ম্যাচ নিয়ে সরগরম হয়েছিল দেশের ফুটবল অঙ্গন। সব সম্ভাবনা দূর করে দিলেন বাফুফে কর্তারা। ঢাকার মাঠে আসছে না আর্জেন্টিনা। তবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ইউরোপের বিশ্বমানের কোন ক্লাবকে আনার পরিকল্পনা আছে।

এদিকে, আগামী ১৬ নভেম্বর বসতে যাচ্ছে চলতি কমিটির প্রথম বার্ষিক সাধারণ সভা। যেখানে ফেডারেশনের আয়-ব্যয় সংক্রান্ত বিষয়সহ আগামী দিনের নানা কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। ডিসেম্বরে নারী ফুটবল লিগ চালুর ব্যাপারেও মত দিয়েছেন সালাম মুর্শেদী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading