সীতাকুণ্ডে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

সীতাকুণ্ডে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

উত্তরদক্ষিণ অনলাইন ২৯ অক্টোবর ২০১৯ ১০ঃ৪০

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ছোট কুমিরা এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুনের ভাষ্য।

নিহতদের নাম-পরিচয় জানাতে না পারলেও তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে র‌্যাবের ধারণা।

মাহমুদুল হাসান মামুন বলেন, একদল লোক ‘মহাসড়কে ডাকাতি’ করার জন্য ছোট কুমিরা এলাকায় অবস্থান নিয়েছে খবর পেয়ে র‌্যাবের একটি দল গভীর রাতে সেখানে অভিযানে যায়।

“র‌্যাব সদস্যরা পৌঁছালে সেখানে অবস্থান নিয়ে থাকা ডাকাতরা গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও তখন অত্মরক্ষার জন্য গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থলে তিনজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।”

পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি এলজি, ১২ রাউণ্ড গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা মাহমুদুল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading