বানসালির সিনেমায় অজয়

বানসালির সিনেমায় অজয়

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৯ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১১:৫৫

বলিউডের জনপ্রিয় নির্মাত সঞ্জয় লীলা বানসালি। কিছুদিন আগেই আলিয়া ভাটকে নিয়ে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ শিরোনামের সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। এটি মুক্তি পাবে ২০২০ সালের দীপাবলিতে। সম্প্রতি ‘বাইজু বাওরা’ নামের আরও একটি নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন বানসালি। যেটি মুক্তি পাবে ২০২১ সালের দীপাবলিতে। বলিউড ইন্ডাস্ট্রিতে গুঞ্জন চলছে, এ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে অজয় দেবগণকে। আর এটি যদি সত্য হয়, তাহলে প্রায় দুই দশক পর বানসালির সিনেমায় কাজ করবেন অজয়।

১৯৯৯ সালে ‘হাম দিল দে চুকে সনাম’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছিলেন অজয়। সিনেমাটি বক্স অফিসে দারুণ ব্যবসা করে। সম্প্রতি প্রযোজক আনন্দ পণ্ডিতের দীপাবলি অনুষ্ঠানে সঞ্জয় লীলা বানসালি ও অজয় দেবগণকে একসঙ্গে দেখা যায়। তখনই নাকি সিনেমাটির বিষয় তাদের মধ্যে কথা হয়। তারপর থেকেই তাদের একসঙ্গে কাজ করার গুঞ্জনটি ছড়িয়ে পড়ে। সিনেমাটির শুটিং শুরু হবে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ মুক্তির পর। ‘বাইজু বাওরা’ একটি মিউজিক্যাল ড্রামা। একজন বিখ্যাত সংগীতজ্ঞের জীবন অবলম্বনে সিনেমাটি নির্মিত হবে। এদিকে অজয় দেবগণ বর্তমানে ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সাইফ আলী খান ও কাজল। আগামী ১৭ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি |

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading