তাহসানের সেঞ্চুরি

তাহসানের সেঞ্চুরি

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৯ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১২:০৫

জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। গানের মানুষ হলেও প্রায়ই তাকে দেখা যায় নাটকে। চলতি বছর তাকে দেখা গেছে বড়পর্দাতেও। সম্পতি নাটকে সেঞ্চুরি করলেন তাহসান। অভিনয় করলেন ক্যারিয়ারের ১০০তম নাটকে। নাম ‘কল্পতরু’। আরও মজার বিষয় হচ্ছে, নাটকের গল্পটি তিনি বাছাই করেছেন ভক্তদের পাঠানোর গল্প থেকে। বিষয়টি তাহসান নিজেই তার ফেসবুক পেজে জানিয়েছেন। তাহসান লিখেছেন, আমার ১০০তম নাটক ‘কল্পতরু’। ১০০তম কাজটা একটু আলাদাভাবে করতে চেয়েছিলাম।

‘গ্রুপ এ’ গল্প চেয়ে একটা পোস্ট দেওয়া হয়েছিল, দুমাস আগে। সেখান থেকেই বাছাই করা হয়েছে এর গল্প। ফারিয়া কবির আভার লেখা গল্পে ‘কল্পতরু’ নাটকটি নির্মাণ করেছেন মাবরুর রশিদ বান্নাহ। জানা গেছে, বিশেষ এই মুহূর্তটি স্মরণীয় করে রাখতে ‘কল্পতরু’ নাটকের ইউনিটে ভক্তের সঙ্গে কেক কাটেন তাহসান। এদিকে, ‘কল্পতরু’ নাটকের তাহসানের সহশিল্পী জনপ্রিয় অভিনেত্রী শায়লা সাবি। মাসুদ উল হাসানের সার্বিক তত্ত্বাবধানে নাটকটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading