সন্তানকে নিয়ে চিন্তায় অর্পূব-তিশা
উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ৩০ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১০:৪৫
আজ (৩০ অক্টোবর) রাত ১০ টায় একুশে টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘রাজপুত্র’। এন আর মিডিয়া পরিবেশিত নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সোহেল আরমান। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, তানজিন তিশা, রেশমীসহ আরও অনেকে। নাটকটিতে দেখা যাবে, রাসেল আর সারা এক সুখী দম্পতি। ওদের রয়েছে তিন বছরের এক পুত্র সন্তান রাজ। তাকে নিয়ে বেশ ভালোই কেটে যাচ্ছিল দিন তাদের। আগামী মাসে রাজ চার বছরে পা দেবে। এ নিয়ে ব্যস্ত সবাই। এমনই সময় রাসেলের কাছে একটি ফোনকল আসে। যা তাকে ঘূর্ণিঝড় এর মত বিধ্বস্ত করে দিয়ে যায়। এরপর রাসেলের মুখে আর হাসি নেই। ঠিকমত খায় না, ঘুমায় না। বিষয়টি লক্ষ করে সারা। সে জানতে চায় কি এমন হয়েছে, যা কারণে রাসেলের এ অবস্থা। রাসেল সারাকে সব সত্য বলে দেয় যে, রাজ তাদের সন্তান না। বিষয়টি মেনে নিতে পারে না সারা। গল্পে নেয় নতুন মোড়। নাটটিতে ছোট শিশু রাজের চরিত্রে অভিনয় করেছে তানজিন তিশার আপন বোনের ছেলে নায়াস। প্রথমবার মায়ের চরিত্রে অভিনয় প্রসঙ্গে তানজিন তিশা বলেন, আগে কখনো এমন গল্প ও চরিত্রে আমার অভিনয় করা হয়নি।পুরো গল্প জুড়ে সন্তানের জন্য একজন মায়ের কেমন হাহাকার থাকে সেটি দেখা যাবে। এছাড়া নায়াসকে নিয়ে কাজ করতে শুটিং স্পটে অনেক মজা হয়েছে।

