ক্ষুধা বাড়ানোর ছয়টি কার্যকরী উপায়!

ক্ষুধা বাড়ানোর ছয়টি কার্যকরী উপায়!

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ৩০ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১১:৩০

ওজন কমানো নিয়ে যেখানে মানুষের চিন্তার শেষ নেই, সেখানে একদল লোক এমনও আছে যারা ওজন বাড়ানো নিয়ে চিন্তিত। তাদের জন্যই আজকের এই লেখা। ওজন বাড়াতে হলে সবার আগে বাড়াতে হবে ক্ষুধা। কারণ খেতে না পারলে ওজন বাড়ানো সম্ভব নয়। তবে শুধু যেমন তেমন খেলেই হবে না। খেতে হবে এমন কিছু প্রয়োজনীয় খাবার যা খুব দ্রুত আপনার ওজন বাড়াতে সক্ষম। তাছাড়া এমন কিছু অভ্যাসও গড়তে হবে যার ফলে আপনার ক্ষুধার পরিমাণ বাড়ে। চলুন তবে জেনে নেয়া যাক ওজন বাড়ানোর ছয়টি কার্যকরী উপায়-

হাবিজাবি খাওয়া বাদ দিন: সকাল, দুপুর, রাতের খাবারের মাঝখানে এটা সেটা খাওয়ার অভ্যাস বাদ দিন। বেছে বেছে পুষ্টিকর খাবারগুলোই খেতে হবে।

শর্করা গ্রহণে সাবধান: শর্করায় আছে প্রচুর পরিমাণ ফ্যাট যার ফলে এটা আপনার চর্বি না বাড়লেও শরীরের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাই শকর্রা খেতে হবে সাবধানে।

পুষ্টিকর খাবারদাবার: ওজন বাড়ানোর জন্য পুষ্টিকর খাবার-দাবার খাওয়ার প্রয়োজন। খাবারে ভারসাম্য রেখে খাবার খেতে হবে। প্রয়োজনীয় প্রোটিন, ক্যালরি, শর্করা যুক্ত খাবার খেতে হবে।

পানি পানে সতর্কতা: ওজন বাড়াতে হলে আপনাকে ক্ষুধা বাড়াতে হবে। এর জন্য সারাদিনে ৬ থেকে ৮ গ্লাস পানি পান করতে হবে। খেতে বসার আগে বা খাওয়ার মাঝখানে  একদম পানি পান করবেন না। এর ফলে আপনার ক্ষুধা নষ্ট হয়ে যায়।

শরীরচর্চা আবশ্যক: সুস্বাস্থের জন্য শরীর চর্চার কোনো বিকল্প নেই। নিয়মিত ব্যায়াম করলে আপনার শরীর ফিট থাকবে। রাতে দ্রুত ঘুমাতে যান এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ুন। নিয়মিত ব্যায়াম করলে আপনার ক্ষুদা বাড়বে যার ফলে আপনি বেশি খেতে পারবেন। নিয়মিত শরীরচর্চায় আপনার পেশি সুগঠিত হবে।

ধুমপান ত্যাগ করুন: যত বেশি ধুমপান করবেন আপনার ক্ষুদা না লাগার সমস্যা বাড়তে থাকবে। ধুমপান ছেড়ে দিলে আপনার ক্ষুধা বাড়তে থাকে। যা আপনার ওজন বাড়তে সাহায্য করে।সতর্কতা: লেখাটি মূলতঃ প্রাথমিক তথ্য ভিত্তিক। চিকিত্সা, স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত যে কোন বিষয়ে রেজিস্টার্ড চিকিত্সক/পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত্। 

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading