ইন্ডিয়া-বাংলাদেশ ম্যাচে জঙ্গি হামলার হুমকি!
উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ৩০ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১১:২৫
ইন্ডিয়া সফরের ঠিক আগেই বাংলাদেশ ক্রিকেট দলে বইছে ঝড়। ক্রিকেটারদের আন্দোলনের পর এবার সাকিব আল হাসান ইস্যুতে সরব ক্রিকেটপাড়া। এমন সংবাদের মাঝে নতুন আরেক শঙ্কা তৈরি হলো।
বাংলাদেশের ইন্ডিয়া সফরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আগামী ৩ অক্টোবর দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে জঙ্গি হামলার হুমকি রয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। সংস্থাটি বেনামে আসা একটি চিঠি পায়, যেখানে বলা হয় ইন্ডিয়াীয় দল, বিশেষ করে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির ওপর হামলা হতে পারে। এমন ঘটনার পর দিল্লি পুলিশকে নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
দিল্লি পুলিশের বরাতে আরও জানা যায়, চিঠিতে ইন্ডিয়াীয় দল ছাড়াও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ আরও অনেক নেতার নাম রয়েছে। কেরালাভিত্তিক সংগঠন ‘অল ইন্ডিয়া লস্কর’ এই চিঠি দিয়েছে। এনআইএ ইতোমধ্যে চিঠির একটি কপি ইন্ডিয়াীয় ক্রিকেট বোর্ডের কাছে পাঠিয়ে দিয়েছে। সূত্রের বরাতে আরও বলা হয়, হতে পারে এই চিঠিটি ভুয়া কিছু, তবে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে ম্যাচ ভেন্যুতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

