বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম রংপুর বিভাগের সমন্বয়ক মাসুদ
উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ৩০ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১১:৫০
বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের গাইবান্ধা জেলা কমিটির সদস্য সচিব নন্দিত সাংস্কৃতিক সংগঠক মাসুদুল হক মাসুদ ফোরামের রংপুর বিভাগীয় সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন। গত সোমবার (২৮ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ সম্পাদক নবীন কিশোর গৌতম স্বাক্ষরিত এক চিঠিতে এই দায়িত্বভার দেয়া হয়।
এই সিদ্ধান্তের খবরে গাইবান্ধার সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ক্রীড়া ও বেসরকারী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেছেন। তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় গাইবান্ধার সাংস্কৃতিক অঙ্গনকে গতিশীল করতে তাকে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, বাংলাদেশের খ্যাতিমান সংস্কৃতিজন সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এই প্রতিষ্ঠানের সভাপতি, তাই সাংস্কৃতিক অঙ্গন এই প্রতিষ্ঠানের কাছে অনেক বেশি আশা করে।
মাসুদুল হক মাসুদকে অভিনন্দন জানিয়েছেন, দেশবরেণ্য ভাস্কর-চিত্র শিল্পী শাহ মাইনুল ইসলাম শিল্পু, গাইবান্ধা পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, গাইবান্ধা নাট্য সংস্থার কার্যকরী সভাপতি রাগিব হাসান চৌধুরী হাবুল, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাধুকরের সম্পাদক কেএম রেজাউল হক, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সুরবাণী সংসদের সভাপতি আবু জাফর সাবু, সহ-সভাপতি ও দৈনিক ঘাঘট সম্পাদক আব্দুস সামাদ সরকার বাবু, সহ-সভাপতি ও দৈনিক জনসংকেত সম্পাদক দীপক কুমার পাল, দৈনিক আজকের জনগণের নির্বাহী সম্পাদক আফতাব হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সিনিয়র সহসভাপতি শাহ মশিউর রহমান, সহসভাপতি খাজা সুজন, সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, জেলা কালচারাল অফিসার আলমগীর কবীর, নির্বাহী সদস্য লুত্ফুস সামাদ রোজ, মাহবুবুর রহমান, রেজাউন্নবী রাজু, আরিফুল ইসলাম বাবু, নৃত্য প্রশিক্ষক সিরাজুল ইসলাম সোনা, পরিচালক, মোহনা, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আমাতুর নূর।

