স্মার্টফোন ব্যবহাকারীদের উপকারে ৬ অ্যাপ আনল গুগল

স্মার্টফোন ব্যবহাকারীদের উপকারে ৬ অ্যাপ আনল গুগল

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ৩০ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১১:৪৫

স্মার্টফোন মানুষের জীবনে গুরুত্বপূষর্ণ ডিভাইস হলেও এতে আসক্তি মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ক্ষতি করে। আসক্তি নিয়ন্ত্রণে টেক জায়ান্ট গুগল ইতিমধ্যে অ্যান্ড্রয়েডে যুক্ত করেছে ফোন ব্যবহারের সময়সীমা নির্ধারণ, পারেন্টাল কন্ট্রোল সহ বেশ কিছু ফিচার। তবে এতেই থেমে থাকেনি গুগল। আরো নতুন কিছু করার চেষ্টা করছে। ব্যবহারকারীদের তাদের স্মার্টফোন ব্যবহার সম্পর্কে আরো সচেতন করতে এবং স্ক্রিন টাইম কমাতে প্রতিষ্ঠানটি এবার উন্মুক্ত করেছে পরীক্ষামূলক ৬টি অ্যাপ। অ্যাপগুলো হলো আনলক ক্লক, পোস্ট বক্স, উই ফ্লিপ, ডেজার্ট আইল্যান্ড, মোর্ফ এবং পেপার ফোন। সবগুলো অ্যাপ ‍গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

আনলক ক্লকএটি একটি লাইভ ওয়ালপেপার অ্যাপ। দিনে কতবার আপনি স্মার্টফোন আনলক করছেন তা প্রদর্শন করবে এই লাইভ ওয়ালপেপার অ্যাপ। ফলে সহজেই জানতে পারবেন সারাদিনে স্মার্টফোন ব্যবহারের হিসাব।

পোস্ট বক্স: ফোনে সারাক্ষণ নোটিফিকেশন আসার মানে হচ্ছে, সারাক্ষণই ফোন চেক করা। আর অনবরত এই নোটিফিকেশনের হাত থেকে মুক্তি দেবে পোস্ট বক্স অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনি নির্দিষ্ট একটি সময় বা একাধিক সময় নির্ধারণ করে দিতে পারবেন। ফলে সব নোটিফিকেশনগুলো নির্ধারত সময়ে একবারে আসবে। নোটিফিকেশনের জন্য বারবার মনঃসংযোগ বিচ্ছিন্ন হবে না।

উই ফ্লিপ: পরিবার বা বন্ধুদের সঙ্গে থাকাকালীন সময়ে ডিজিটাল দুনিয়া দূরে রাখবে এই অ্যাপ। উদাহারণস্বরূপ তিন বন্ধু আড্ডা দিতে বসলেন, আর সে সময়ে প্রত্যেকের স্মার্টফোনে অ্যাপটি থাকলে, প্রকৃত অর্থে স্মার্টফোনে ব্যস্ত না থেকে বন্ধুরা নিজেরা কতক্ষণ সময় কাটিয়েছেন, তা জানতে পারবেন। কেননা আড্ডার মাঝে কেউ একজন তার ফোন আনলক করলে সকলের জন্যই শেষ হয়ে যাবে আড্ডার সময়।

পেপার ফোন: অনেক সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সাথে রাখার জন্য স্মার্টফোন পকেটে নিয়ে বেরতে হয়। আর এক্ষেত্রে স্মার্টফোন যেন সঙ্গে রাখার প্রয়োজন না পড়ে সেই সুবিধা দেবে পেপার ফোন অ্যাপ। ফোনে থাকা প্রয়োজনীয় কন্টাক্ট, ম্যাপস, মিটিং, টাস্ক সহ প্রভৃতি কিছু প্রিন্ট করার সুবিধা দেবে এই অ্যাপ। ফলে পকেটে ফোন না নিয়ে বরং প্রিন্ট করা প্রয়োজনীয় কাগজগুলো নিয়ে বাইরে যেতে পারবেন। সেই আগেকার ফোনহীন দিনের মতো।

ডেজার্ট আইল্যান্ড: এটি একটি অ্যান্ড্রয়েড লঞ্চার অ্যাপ। যার মাধ্যমে আপনি কেবলমাত্র আপনার নির্ধারিত কিছু অ্যাপ ব্যবহার করতে পারবেন। বাকি অ্যাপগুলো ২৪ ঘণ্টার জন্য ব্যবহার করা যাবে না।

মোর্ফ: এটিও একটি লঞ্চার অ্যাপ। আপনি যখন যা করছেন তার সঙ্গে মানানসই করে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। এটি সঠিক সময়ে সঠিক অ্যাপগুলো ব্যবহারের সুবিধা দেবে। যেমন আপনার কাজের সময় ই-মেইল, ক্যালেন্ডার এবং ডকুমেন্ট অ্যাপগুলো স্ক্রিনে প্রদর্শিত হবে। তথ্যসূত্র : দ্য ভার্জ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading